সাদ্দাম হোসাইন : টেকনাফের অন্যতম দাতব্য প্রতিষ্ঠান হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে।
সুত্র জানায়,৮জুন বিকাল ৩টায় টেকনাফের হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন মিলনায়তনে শিক্ষা প্রকল্পের আওতায় মাধ্যমিক পর্যায়ে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির ২য় কিস্তির টাকা বিতরণ এবং এলাকার অসহায়-গরীব ও সুধীজনের সম্মানে বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে আমন্ত্রিত অতিথি ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত থাকবেন। উক্ত অনুষ্ঠানে এই দাতব্য প্রতিষ্ঠানের শুভাকাংখীদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
