একরামের শোক সন্তপ্ত পরিবারের পাশে জেলা যুবলীগ নেতৃবৃন্দ, পাশে থাকার ঘোষনা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
টেকনাফে কথিত বন্দুক যুদ্ধে নিহত সাবেক উপজেলা যুবলীগ সভাপতি ও কাউন্সিলর একরামুল হকের পরিবারের সাথে দেখা করে সমবেদনা জানিয়েছেন জেলা যুবলীগ নেতৃবৃন্দ। বুধবার বিকাল ৩টায় জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমদ বাহাদুর ও সাধারন সম্পাদক শহিদুল হক সোহেলের নেতৃত্বে জেলা যুবলীগ নেতৃবৃন্দ নিহত একরামের কায়ুকখালী পাড়ার বাসভবনে গিয়ে পরিবারের সাক্ষাৎ করেন। এসময় তারা তার পরিবারের সাথে বেশ কিছু সময় কাটান। জেলা যুবলীগ নেতৃবৃন্দকে কাছে পেয়ে নিহত একরামের স্ত্রী ও দুই কন্যা কান্নায় ভেঙ্গে পড়েন। যুবলীগ নেতৃবৃন্দ নিহতের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি সুখে দু:খে তাদের পাশে থাকার অঙ্গীকার করেন এবং একরামের দুই মেয়ের লেখাপড়ার খরচ বাবদ প্রতিমাসে ৫হাজার টাকা অনুদান প্রদানের ঘোষনা দেন। পরে জেলা নেতৃবৃন্দ দক্ষিণ জালিয়াপাড়া মসজিদ সংলগ্ন কবরস্থানে একরামের কবর জেয়ারত ও মোনাজাত করেন।

IMG 4872 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এসময় জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, বেন্টু দাশ, এড. সায়েম, আনোয়ার করিম, ইমরুল কায়েস, কক্সবাজার শহর যুবলীগ আহবায়ক ডালিম বড়–য়া, শাহেদ ইমরান, টেকনাফ উপজেলা যুবলীগ নেতা ফজলুল কবির, গিয়াস উদ্দিন, নুরুল আমিন, পৌর যুবলীগ নেতা তোয়াক্কল হোসেন, রেজাউল করিম দইল্লা, মো. হোসেন. মো. আব্দুল্লাহ সহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
IMG 4842 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

IMG 4849 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর