উখিয়ায় মাদক বিক্রেতাকে ৬ মাসের সাজা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

কায়সার হামিদ মানিক, উখিয়া :
উখিয়ার পালংখালী বাজারে ইয়াবা, মদ ও গাঁজা বিক্রি কালে এক ব্যাক্তিকে ৬ মাসের সাজা দিয়েছে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট একরামুল সিদ্দিক।
রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উখিয়ার সহকারী কমিশনার ভূমি একরামুল সিদ্দিক পবিত্র রমজান মাসে পালংখালী বাজারে অভিযান চালিয়ে ইয়াবা,দেশি মদ ও গাঁজা বিক্রির সময় টেকনাফ উপজেলার হৃীলা ইউনিয়নের রশিদ আহামদের ছেলে নুর হোসেনকে গ্রেফতার করে মোবাইল কোর্টের মাধ্যমে ৬ মাসের কারাদণ্ড প্রদান করেন।