ইয়াবাসহ পিতা আটক হওয়ায় বিয়ে ভেঙে গেল মেয়ের

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক |
ইয়াবাসহ পিতা আটক হওয়ার খবরে বিয়ে ভেঙে গেছে মেয়ের। ঘটনাটি ঘটেছে নাটোরের লালপুর উপজেলার জোকাদহ গ্রামে।

স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার ঈশ্বরদী উপজেলার বাসিন্দা এক ছেলের সঙ্গে বিয়ে হওয়ার কথা ছিল জোকাদহ গ্রামের মেহের আলীর (৩৫) মেয়ে মৃদুলার।

বুধবার রাতে ১৬০০ পিচ ইয়াবাসহ মেহের আলীকে আটক করে পুলিশ। আর এ খবর শুনে মৃদুলাকে বিয়ে করতে অসম্মতি জানায় বরপক্ষ।

লালপুর থানার ওসি নজরুল ইসলাম জুয়েল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে উপজেলার ভাদুর বটতলা মোড়ে অভিযান চালিয়ে মেহের আলীর যাত্রী বিহীন রিকশা থেকে একটি বস্তা পাওয়া যায়। বস্তাটিতে ছোট ছোট পাইপের ভেতর থেকে ১৬০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ অভিযোগে মেহের আলীকে আটক করে মামলা দায়েরের মাধ্যমে নাটোর জেল হাজতে পাঠানো হয়েছে।