বার্তা পরিবেশক :
টেকনাফের হ্নীলা বাজারে সরকারী টোল ও রাজস্ব আদায়ে বাঁধা প্রদানের অভিযোগে জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবরে আইনানুগ ব্যবস্থা গ্রহনের আবেদন জানিয়েছেন ইজারাদার ও ভোক্তভোগী ব্যবসায়ীগণ।
কক্সবাজার জেলা প্রশাসক বরাবরে গত ৩০ এপ্রিল হ্নীলা বাজার ইজারাদার ব্যবসায়ী জালাল উদ্দিন লিখিত আবেদনে বাঁধা প্রদানকারী ৭ ব্যক্তির বিরোদ্ধে অভিযোগ করেন। চলতি সনের হ্নীলা বাজার ইজারা ডাকে অংশগ্রহন করে ইজারা না পাওয়ায় উক্ত ব্যক্তিরা আক্রোশ পরায়ন হয়ে টোল আদায়ে বাঁধা প্রদান করছেন বলে অভিযোগ করেছেন জালাল আহমদ।
অভিযুক্ত ব্যক্তিরা হচ্ছেন হ্নীলা পানখালী এলাকার দেলোয়ার হোসেন প্রকাশ বগাইয়া, সিকদার পাড়ার মুফিজুর রহমান, পানখালীর তোফাইল আহমদ, জহির আহমদ, সিকদার পাড়ার শাকের আহমদ, হোয়াকিয়া পাড়ার বাহাদুর শাহ ও কাঞ্জর পাড়ার আব্বাস উদ্দিন।
অভিযুক্তরা টোল আদায়ে বাঁধা প্রদান অব্যাহত রাখলে ইজারাদার ও ভোক্তভোগী ব্যবসায়ীদের প্রচুর আর্থিক ক্ষতি সাধিত হবে বলে জানিয়ে এব্যাপারে তড়িৎ ব্যবস্থা গ্রহণের আবেদন জানান তিনি।
উখিয়া টেকনাফের সংসদ সদস্য, পুলিশ সুপার, সহকারী পুলিশ সুপার, উপজেলা চেয়ারম্যান, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার, র্যাব-৭ সহ বিভিন্ন দপ্তরে উক্ত অভিযোগের অনুলিপি প্রদান করা হয়েছে।
এছাড়া একই দাবীতে ব্যবসায়ীগন টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার বরাবরে পৃথক অভিযোগ প্রদান করেছেন।
