মোঃ আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ :
টেকনাফে মটর সাইকেল চোরের উপদ্রব বৃর্দ্ধি পেয়েছে। যেখানে সেখানে এবং অয়তœ নজরদারী ব্যাতীত মোটর সাইকেল রাখলেই খোয়া হয়ে যাবে। পাশেই বিচরণ করছে, মোটর সাইকেল চোরচক্র। মাদকসেবী ও অবাধ্যপুত্র এ কাজের সাথে বেশী জড়িত থাকার অভিযোগ উঠেছে। একটি নির্ভরযোগ্য সূত্র জানায়, কক্সবাজার শহরের মোটর সাইকেল চোরেরচক্রের সাথে টেকনাফের চক্রের যোগসাজশে এ অপকর্ম দিব্র্যি চলছে। জানা যায়, টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গুরামিয়ার পুত্র গিয়াস উদ্দীন এবং টেকনাফ সদর ইউনিয়নের জাহালিয়া পাড়ার আব্দুর রহমানের পুত্র নুরুল আমিন টেকনাফ মডেল থানায় পৃথকভাবে অভিযোগে উল্লেখ করেন চলতি মাসের ৫ ও ১৯ এপ্রিল ২টি ব্যবহৃত মোটর সাইকেল চুরি হয়ে যায়। ভূক্তভোগী গিয়াস উদ্দীন জানায়, ৫ এপ্রিল সন্ধায় টেকনাফ মডেল থানা চত্তর থেকে কক্সবাজার-ল-১১-২৩১৯ প্রেজার মোটর সাইকেলটি চুরি হয়ে যায়। এছাড়া একই মাসে ১৯ এপ্রিল নাইট্যং পাড়া টেকনাফ বাস ও ট্রাক টার্মিনালস্থ মুক্তিযুদ্ধা ও স্বাধীনতা মেলা থেকে কক্সবাজার-ল-১১-৪৪৫৫ মোটর সাইকেলটি চুরি হয়। পরে তারা টেকনাফ মডেল থানায় অভিযোগ করে এবং বিভিন্ন গোপন সংবাদের ভিক্তিত্বে নিশ্চিৎ করে বলেন, পুরাতন পল্লান পাড়ায় এ চক্রের হদিস মিলে। গত ২৮ এপ্রিল টেকনাফ মডেল থানার এস,আই মোঃ জাহিদুল হকের নেতৃত্বে একদল পুলিশ নাইট্যং পাড়ায় অভিযান চালিয়ে আতœগোপনে থাকা হামিদ হোসেনের পুত্র মোঃ আজিজ (২৬) কে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিমূলক চাঞ্চল্যকর তথ্য উপাত্য দিয়ে মোটর সাইকেল ২টি উদ্ধার করে এবং গ্রেফতারকৃত ব্যক্তিকে জেলহাজতে পাঠানো হয়েছে।
