লেদা ইসলামী সমাজ কল্যাণ পরিষদের তাফসীরুল কুরআন মাহফিল ৮এপ্রিল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

হুমায়ূন রশিদ,টেকনাফ : টেকনাফে লেদা ঐতিহ্যবাহী ইসলামী সমাজ কল্যাণ পরিষদের ১০তম তাফসীরুল কুরআন মাহফিল ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি এগিয়ে চলছে।
জানা যায়, ৮ এপ্রিল লেদা ষ্টেশন ময়দানে বাদে জোহর হতে উপজেলার হ্নীলা লেদা ঐতিহ্যবাহী ইসলামী সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত “ কল্যাণময় সমাজ প্রতিষ্ঠায় বিশ^নবী হযরত (সঃ) ” শীর্ষক বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হবে। এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জাতীয় মুফাস্সীর পরিষদের বিদেশ বিষয়ক সম্পাদক আর্ন্তজাতিক খ্যাতি সম্পন্ন মুফাস্সীরে কুরআন ও প্রখ্যাত ক্বারী আল্লামা আব্দুল্লাহ আল আমিন। কুরআন ও আমাদের জীবন বিষয়ক বিশেষ আলোচক হিসেবে অংশ নেবেন হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ¦ মাওলানা নুর আহমদ আনোয়ারী, নয়াপাড়া শরণার্থী ক্যাম্প জামে মসজিদের খতিব মাওলানা জামাল হোছাইন। সভাপতিত্ব করবেন স্থানীয় ইউপি মেম্বার নুরুল হুদা। কুরআন মাহফিল শেষে এক মনোজ্ঞ ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। মহিলাদের উক্ত মাহফিল দেখার জন্য প্রজেক্টরের মাধ্যমে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। উক্ত দ্বীনি মাহফিলে সবাইকে উপস্থিত থাকার জন্য স্ববান্ধব আমন্ত্রণ জানানো হচ্ছে।
উল্লেখ্য, সমাজ সেবামূলক এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর হতে তাফসীরুল কুরআন মাহফিল, বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচী, হিফজুল কুরআন ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান কার্যক্রম প্রতিযোগিতা চালিয়ে আসছে।