টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে মাসব্যাপী মুক্তিযুদ্ধের স্বাধীনতা মেলা উদ্বোধন হচ্ছে আজ। আজ ৩ এপ্রিল মঙ্গলবার বিকাল ৫ টায় পৌরসভার বাস টার্মিনাল মাঠে উদ্বোধন হতে যাওয়া স্বাধীনতা মেলা উদ্বোধন করবেন আলহাজ্ব আব্দুর রহমান বদি এমপি।
মেলা উদযাপন কমিটির সভাপতি ও পৌর মেয়র হাজী মো. ইসলামের সভাপতিত্বেে উদ্ধোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী অফিসার রবিউল হাসান, কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ও মুক্তিযুদ্ধা নুরুল আবসার, মুক্তিযুদ্ধা সংসদ কক্সবাজার জেলা ইউনিট এর কমান্ডার মো. শাহজহাহান, কক্সবাজার জেলা ইউনিট এর ডেপুটি কমান্ডার আইয়ুব বাঙ্গালী, টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ৃয়া, টেকনাফ উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি জহির হোসেন এম এ, টেকনাফ উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার জহির আহমদ।
টেকনাফ উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার জহির আহমদ এ তথ্য নিশ্চিত করেছেন।
