আব্দুল মাবুদ, শাহপরীরদ্বীপ প্রতিনিধি |
টেকনাফে বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ১০ হাজার পিচ ইয়াবা ও ১২১ ক্যান বিয়ার উদ্ধার
করেছে। ২ এপ্রিল রাত দেড়টার দিকে মো. আজানুর রহমানের নেতৃত্বে শাহপরীরদ্বীপ বিওপির একটি বিশেষ দল ৫নং স্লুইচ গেইট বরাবর বেড়ীবাঁধের নিকটবর্তী এলাকায় নিয়মিত টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উক্ত ইয়াবা ও বিয়ার উদ্ধার করতে সক্ষম হন।
বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, মিয়ানমার থেকে পাচার হয়ে আসার পথে বেড়ী বাঁধ এলাকায় ২জন পাচারকারীকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে তারা একটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে গ্রামের ভিতর পালিয়ে যাওয়ায় তাদেরকে আটক করা সম্ভব হয় নি। পরে উক্ত বস্তা থেকে দশ হাজার ইয়াবা ও ১২১ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। জব্দ মাদকের আনুমানিক মূল্য ৩০ লাখ ৩০ হাজার টাকা বলে জানায় বিজিবি।
