হ্নীলায় ইউনিয়ন ব্যাংকের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

হেলাল উদ্দিন, টেকনাফ :
টেকনাফে হ্নীলায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের মাধ্যমে ইউনিয়ন ব্যাংকের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
১ এপ্রিল সকালে ইউনিয়ন ব্যাংকের ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে খতমে কোরআন শেষে হ্নীলা শাখার হলরোমে ব্যবস্থাপক মোঃ হানিফের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, হ্নীলা জামেয়া দারুসুন্নার ভারপ্রাপ্ত পরিচালক মুফতি আলী আহমদ, হ্নীলা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুস সালাম, উপজেলা ওলামালীগের সভাপতি মাও: ক্বারী ফরিদুল আলম, হ্নীলা মেীলভী বাজার দারুল কোরআন মাদ্রাসার উপধ্যাক্ষ ফেরদৌস আহমদ জমিরী, নাফ মেরিট মাল্ডিমিডিয়া স্কুলে প্রিন্সিপাল সাংবাদিক মমতাজুল ইসলাম মনু, টেকনাফ উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক সেলিম সিকদার, হ্নীলা বাজার ব্যবস্থপনা কমিটির সেক্রেটারী অধ্যাপক জহির আহমদ,ফার্স্ট সিকিউরিটি ব্যাংক হ্নীলা শাখার ব্যবস্থাপক হারুন-অর-রশিদ, রাজনীতিবিদ মাষ্টর রশিদ আহমদ, মাদ্রাসা শিক্ষক নুরুল বশর সিদ্দিকী, জিয়াউর রহমান জিয়া, হ্নীলা ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক আল-মাসুদ, ব্যাংকর গ্রাহক,স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ীসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উক্ত সভায় ব্যাংকের ব্যবস্থাপক জানায়, ইউনিয়ন ব্যাংক হ্নীলা শাখা মাত্র ২শ ৫০জন গ্রাহক নিয়ে যাত্রা শুরু করেছিল। কিন্তু ৫ বছরের মাথায় এখন গ্রাহক সংখ্যা ৪ হাজার ছাড়িয়ে গেছে। গ্রাহক সেবাই তাদের একমাত্র উদ্দেশ্য তাই আগামী এক বছরে গ্রাহক সংখ্যা দ্বিগুন করার লক্ষ্যমাত্রা নিয়ে তার গ্রাহকদের ডোর টু ডোর সেবা পৌছে দেওয়া চেষ্টা চালিয়ে যাচ্ছেন।