নুরুল করিম রাসেল, টেকনাফ :
মিয়ানমার সেনাবাহিনী ইয়াবা পাচারে জড়িত বলে দাবী করেছেন কক্সবাজার জেলা পরিষদ সদস্য ও সাবেক টেকনাফ উপজেলা চেয়ারম্যান মো. শফিক মিয়া।
বৃহস্পতিবার টেকনাফ উপজেলা মিলনায়তনে কক্সবাজারের নবাগত জেলা প্রশাসকের পরিদর্শন উপলক্ষ্যে টেকনাফ উপজেলা প্রশাসন আয়োজিত সুধী সমাবেশে তিনি এ কথা বলেন।
এছাড়া ইয়াবা পাচার আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে বলেও তিনি মত প্রকাশ করেন।
তিনি বলেন মিয়ানমার সেনাবাহিনী ইয়াবা পাচারে জড়িত তাই ইয়াবা পাচার রোধ করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে।
উক্ত সুধী সমাবেশ ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নবাগত জেলা প্রশাসক মো. কামাল হোসেন।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রবিউল হাসানের সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার নুরুল আবছারের সঞ্চালনায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, টেকনাফস্থ ২ বিজিবি ব্যবটলিয়ন কমান্ডার লে. কর্ণেল মো: আছাদুদ জামান চৌধুরী, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মো: আলী, উপজেলা চেয়ারম্যান জাফর আহমেদ, জেলা পরিষদ সদস্য মো: শফিকমিয়া, টেকনাফ মডেল থানার ওসি রনজিত কুমার বড়–য়া, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আকতার মিলি।
সভায় এলাকার বিভিন্ন বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগসহ-সভাপতি জহির হোসেন, সাধারণ সম্পাদক নুরুল বশর, সেন্টমার্টিন্স ইউপি চেয়ারম্যান নুর আহমদ, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌ: আজিজ উদ্দিন, টেকনাফ ইউপি চেয়ারম্যান শাহজাহান মিয়া, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আালমগীর কবির, আওয়ামীলীগ নেতা সোনা আলী, আবুল কালাম, টেকনাফ প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরী, টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর হোসেন, লম্বরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় শিক্ষার মান উন্নয়ন, রোহিঙ্গা নিয়ে স্থানীয়দের নানা সমস্যা নিরসন , মাদকপাচার রোধ, মাছ ধরাবন্ধের ফলে নাফনদীর জেলেদের মানবেতর জীবন-যাপনসহ এলাকার সার্বিকউন্নয়ন বিষয়ে খোলামেলা আলোচনা হয়।
প্রসংগত জেলাপ্রশাসক মো: কামাল হোসেন গত ৪ মার্চ কক্সবাজার জেলার দায়িত্বভারগ্রহনের পর প্রথম টেকনাফ সফর করেসুধীসমাবেশে অংশ নেন। এ সময়নবাগত জেলা প্রশাসককে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
