প্রথমবার সিঙ্গেল মাদার চরিত্রে শবনম ফারিয়া

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টিভি নাটকে নানান ধরনের চরিত্রে অভিনয় করেছেন শবনম ফারিয়া। কিন্তু জনপ্রিয় অভিনেত্রীকে কখনো দেখা যায়নি সিঙ্গেল মাদার হিসেবে। এবার তেমনই চরিত্রে দেখা যাবে তাকে। নাটকটির নাম ‘তবুও ভালোবাসি তোমায়’। রচনা ও পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস।
ঢাকা ও আশপাশের লোকেশনে সম্প্রতি নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে।
‘তবুও ভালোবাসি তোমায়’-এ দেখা যাবে, সন্তান নিয়ে ভালোই চলছিল ফারিয়ার। জীবনে আর কাউকে জড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে অফিসে যাওয়ার সময় ইরফান সাজ্জাদের সহযোগিতা নেন তিনি। সাজ্জাদ একটি মোটরসাইকেল রাইড শেয়ারিং প্রতিষ্ঠানে বাইক চালান। একটা সময় তাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়। আর সম্পর্কটি যখন অন্যদিকে বাঁক নেবে ঠিক তখনই ফারিয়া তার আগের সিদ্ধান্তে আবার ফিরে যান। এটা মানতে পারেন না সাজ্জাদ।ফারিয়া-সাজ্জাদের পাশাপাশি আরো অভিনয় করেছেন পাপিয়া,আশরাফুল আশীষ, হাসিমনসহ অনেকে। খুব শিগগিরই নাটকটি আরটিভিতে প্রচার হবে বলে জানিয়েছেন নির্মাতা।