ডেস্ক |
বিশ্বের সবচেয়ে মজবুত স্মার্টফোন তৈরি করেছে গাড়ি নির্মাতা কোম্পানি ল্যান্ড রোভার। সম্প্রতি তারা প্রকাশ্যে এনেছে তাদের নতুন এ স্মার্টফোনটি। এক্সপ্লোর নামের এই স্মার্টফোনটিকে ‘বিশ্বের সবচেয়ে মজবুত ফোন’ বলে দাবি তাদের। সবচেয়ে খারাপ অবস্থাতেও দুই দিন চলবে এর ৪০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি। এ ছাড়া পরিষ্কার এবং লবণাক্ত দুই ধরনের পানিতেই ১ দশমিক ৮ মিটার গভীরতা পর্যন্ত টিকতে পারবে। বরফ শীতল আবহাওয়া এবং তীব্র তাপেও ডিভাইসটির কোনো ক্ষতি হবে না বলে দাবি করেছে ল্যান্ড রোভার। ভেজা অবস্থায়ও কাজ করবে স্মার্টফোনটির পর্দা।
জাগুয়ার ল্যান্ড রোভারের ডিরেক্টর অফ ব্র্যান্ডেড গুডস অ্যান্ড লাইসেন্সিং জো সিনক্লেয়ার বলেন, এটি সেই স্মার্টফোন যা আমরা সবাই চাই- নকশা এবং কার্যকারিতার একটি নিখুঁত সংযোগ যা ল্যান্ড রোভারের ডিএনএ’র সঙ্গে মিশে আছে এবং গ্রাহককে দীর্ঘ সময়ের জন্য বাড়ির বাইরে থাকার সুযোগ দিচ্ছে। ওয়েবসাইট।
