প্রেস বিজ্ঞপ্তি : চকরিয়া পৌর বিএনপির আহŸায়ক কমিটির সদস্য এম. আলী আকবরকে কোনো মামলা ছাড়াই বেআইনে ভাবে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ ফেব্রæয়ারি) সাবেক মেয়র নূরুল ইসাম হায়দারের বাসভবন থেকে তাকে গ্রেফতার করেছে চকরিয়া থানা পুলিশ। আলী আকবরকে বেআইনীভাবে গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড. শামীম আরা স্বপ্না। এক যৌথ বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণআন্দোলনকে স্তব্ধ করার জন্য সরকার বিএনপির নেতাকর্মীদের ধরপাকড় চালাচ্ছে। কোনো মামলা ছাড়াই নিরাপরাধ ও নিরীহ বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করছে। এরই অংশ হিসেবে চকরিয়ার বিএনপি নেতা এম. আলী আকবরকে কোনো মামলা না থাকা সত্তে¡ও বেআইনীভাবে পুলিশ গ্রেফতার করেছে। আমরা তাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে তাকে নি:শর্তে মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি।
সংবাদ প্রেরক
ইউসুফ বদরী
দপ্তর সম্পাদক, কক্সবাজার জেলা বিএনপি
০১৭১১-৪০৭৮৮৩
