মুহাম্মদ জাহাঙ্গীর আলম : বাংলাদেশ কোস্টগার্ড পূর্বজোনের টেকনাফ সিজি ষ্টেশনের একটি টহল দল অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বিপূল পরিমাণ বিয়ার ও হুইস্কির বোতল জব্দ করেছে।
জানা যায়,২০ফেব্রুয়ারী ভোর সাড়ে ৫টারদিকে টেকনাফ কোস্টগার্ডের ষ্টেশন কমান্ডার এম ফয়জুল ইসলাম মন্ডল (জি), বিএন গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে সাইরান খাল এলাকায় বিশেষ অভিযানে গিয়ে অবস্থান করেন। কিছুক্ষণ পর ৩/৪ জন লোক কয়েকটি বস্তা নিয়ে যেতে দেখে চ্যালেঞ্জ করামাত্র বস্তা সমুহ ফেলে পালিয়ে যায়। ঘটনাস্থল তল্লাশী করে পরিত্যক্ত অবস্থায় ৪শ ৩২ ক্যান সিংহা বিয়ার ও ১৬টি গ্রান্ড রয়েল হুইস্কির বোতল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ২লক্ষ ৪০হাজার টাকা। পরবর্তী কার্যক্রম শেষে জব্দকৃত বিয়ার টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
