এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া উপজেলার সংবাদপত্রের এজেন্ট ও পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের তরছঘাটা গ্রামের বাসিন্দা মরহুম মাস্টার এজাহার হোছনের বড়ছেলে আলহাজ কামাল উদ্দিন গতকাল ৩১ ডিসেম্বর রাত ১০টায় চকরিয়ার ইউনিক হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে-রাজেউন)। আজ ১ জানুয়ারী বাদে জোহর স্থানীয় সিকদারপাড়া জামে মসজিদের পাশের মাঠে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মরহুমের ছোটভাই চকরিয়ার সংবাদপত্র এজেন্ট মো.জয়নাল আবেদিন।
মৃত্যুকালে মরহুম আলহাজ কামাল উদ্দিন স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে এবং অসংখ্য আত্মীয় স্বজন, গুনগ্রাহী রেখে গেছেন। এদিকে চকরিয়ার সংবাদপত্র এজেন্ট আলহাজ কামাল উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া-পেকুয়া আসনের এমপি হাজি মোহাম্মদ ইলিয়াছ, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়ায় কর্মরত সকল সাংবাদিকবৃন্দ, চকরিয়া সংবাদপত্র হর্কাস সমিতির সভাপতি মনির উদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ সহ সকল নেতৃবৃন্দ।
