সংবাদ বিজ্ঞপ্তি :
সংসদ সদস্য আব্দুর রহমান বদি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে টেকনাফ উপজেলা জাতীয় শ্রমিক লীগের নেতা-কর্মীরা নৌকা প্রতিকের ভ্যানগার্ড হিসাবে কাজ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উপজেলার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে শ্রমিকলীগ সংগঠনকে শক্তিশালী করার মধ্য দিয়ে সেই লক্ষ্য পূরনে কাজ করবে।
২১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় হোয়াইক্যং উনচিপ্রাং মাঠে জাতীয় শ্রমিক লীগ হোয়াইক্যং ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
হোয়াইক্যং ইউনিয়ন আহবায়ক আব্দুল খলিল চৌধুরীর সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক কফিল উদ্দিনের সন্ঞালনায় উক্ত আলোচনা সভার উদ্বোধনী বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ টেকনাফ উপজেলা শাখার সভাপতি ও টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জনাব শাহাজান মিয়া চেয়ারম্যান।
এতে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ্ব জাফর আহমদ চেয়ারম্যান।
বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জহির হোসেন এম এ, সাংগঠনিক সম্পাদক এড. মঈনুল হোসেন চৌধুরী, হোয়াইক্যং ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বারগন।
এতে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ টেকনাফ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোহাম্দ দিদার মিয়া কুংফু, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিক সহ শ্রমিক লীগ নেতৃবৃন্দ।
এতে আরো বক্তব্য রাখেন আওয়ামীলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবকলীগ এর নেতৃবৃন্দ।
উক্ত আলোচনা সভায় জাতীয় শ্রমিক লীগ টেকনাফ পৌর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, জাতীয় শ্রমিক লীগ হ্নীলা ইউনিয়ন শাখার আহবায়ক দিল মোহাম্মদ সিকদার, বাহার ছড়া ইউনিয়নের আহবায়ক আমিনুল হক, সাবরাং ইউনিয়নের যুগ্ম আহবায়ক মোহাম্মদ সাদেক, টেকনাফ বাস স্টেশন সিএনজি শ্রমিক লীগ সভাপতি আবুল কাশেম ও বাহার ছড়া ইউনিয়ন সিএনজি শ্রমিক লীগ সভাপতি নবী হোসাইন এর নেতৃত্বে বিশাল মিছিল সহকারে কয়েক হাজার নেতা-কমী যোগদান করেন।

