জিয়াবুল হক, টেকনাফ : টেকনাফ পৌরসভা জাতীয় পার্টি ও জাতীয় ছাত্র সমাজের উদ্দ্যােগ ১৬ ডিসেম্বর শনিবার সকালে দিকে জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিয়াবুল হক ও পৌরসভা জাতীয় পার্টির সদস্য সচিব শাহজাহানের নেতৃত্বে বিশাল এক মিছিল নিয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পন করেছেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি আবদুল মোতালব আতিয়ার, উপজেলা জাতীয় ছাত্র সমাজের নেতা আবদু রশিদ, সাদেক হোসেন খোকা, টেকনাফ পৌরসভা জাতীয় ছাত্র সমাজের নেতা মোঃ আবছার, মোঃ মিজবাহ, আবু সুফিয়ান, বেলাল,নোমান, আবদুল্লাহ, নুর কায়েছ, আবদুসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শত শত নেতাকর্মীরা।
