ফাইল ছবি
নিজস্ব প্রতিনিধি।
নাফ নদী দিয়ে রাখাইন থেকে আসা রোহিঙ্গা বোঝাই দুইটি ভেলা ফিরিয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১৩ নভেম্বর সোমবার সন্ধ্যায় নাফ নদীর ২ নং স্লুইচ গেইট দিয়ে রোহিঙ্গা বোঝাই ভেলা দুটি এপারে ঢুকার চেষ্টা করলে টহলরত বিজিবি জওয়ানরা তাদের ফিরিয়ে দেয়। এর আগে বিকালের দিকে নয়াপাড়া সীমান্ত দিয়েও ওই দুটি ভেলা কূলে ভিড়ার চেষ্টা করলে একই ভাবে বিজিবি জওয়ানরা ফিরিয়ে দেয়। রাতে এরিপোর্ট লেখা ( রাত ৭.৪৫) পর্যন্ত ভেলা দুটি নাফ নদীতে ভাসছিল বলে জানা গেছে। বেড়ী বাঁধে টহলরত বিজিবি জওয়ান ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন। উক্ত ভেলা দুটিতে শতাধিক রোহিঙ্গা নারী-শিশু ও পুরুষ ছিল বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।
এছাড়া সোমবার দুপুরে ভেলা দুটিকে নাফ নদী দিয়ে স্্েরাতের অনুকুলে আসতে দেখেছে শাহপরীরদ্বীপের লোকজন।
তবে টেকনাফ সদর বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার মিজান জানান, সদর বিওপি এলাকায় কোন ভেলা আসেনি।
ধারনা করা হচ্ছে ভেলা দুটি এর আগে আসা ভেলা গুলোর মতো রাখাইনের দংখালী থেকে সকালে টেকনাফের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল বলে ।
এছাড়া নাফ নদীর বেড়ীবাঁধের দেড় নং স্লুইস গেইট এলাকায় ১৩ জন রোহিঙ্গা বিজিবি হেফাজতে রয়েছে। এরা রাখাইনের বুচিডং থাইম্যাখালী এলাকা থেকে এসে রোববার রাতে ওই এলাকা দিয়ে অনুপ্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা রোহিঙ্গাদের তাদের হেফাজতে রাখে।
এব্যাপারে দুই বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আরিফুল ইসলামের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ দেওয়া সম্ভব না হওয়ায় তার বক্তব্য জানা যায়নি।
