জাহাঙ্গীর আলম,টেকনাফ:টেকনাফ উপজেলার হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ি আইসি এসআই জামাল হোসেনের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ১৩ অক্টোবর বিকালে পুলিশ ফাঁড়িতে স্থানীয় আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা বিদায় ও আলোচনা সভার আয়োজন করেন। বিদায় অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন,এসআই জামাল হোসেন হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির দীর্ঘদিন কর্মরত ছিলেন। যে কোন সময় আপদে বিপদে সব সময় পাশে পেয়েছি একজন পুলিশ হিসাবে সাধারণ মানুষকে যে সহযোগিতা করা দরকার আমাদের জানামতে জামাল হোসেন এর চাইতে আরো বেশি কাছে পেয়েছি।হাইওয়ে রোড়ে চুরি,ডাকাতিসহ কোন রকম অপরাধ ঘটনা সৃষ্টি হলে তিনি দ্রুত কার্যকরি ব্যবস্থা নিতেন। উক্ত আলোচনা সভায় অথিতিদের মধ্যে উপস্থিত ছিলেন, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সদস্য আজিজুল হক,হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের আহবায়ক ফরিদুল আলম জুয়েল,হোয়াইক্যং জেলা পুলিশ ফাঁড়ির আইসি এসআই সোহেল উদ্দিন টেকনাফ উপজেলা আওয়ামী মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন চৌধুরী,টেকনাফ উপজেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশানা সম্পাদক সাইফুল ইসলাম সাকের,হোয়াইক্যং ইউনিয়ন উত্তর শাখা ছাত্রলীগের সভাপতি মাসুক শাহরিয়া,সাধারণ সম্পাদক আতাউর রহমান ওয়াসিম হোয়াইক্যং ইউনিয়ন যুবলীগের যুগ্নআহবায়ক হারুন,টেকনাফ উপজেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সাংগঠনিক সম্পাদক বাদশা মিয়া,হোয়াইক্যং আওয়ামী মৎস্যজীবি লীগের সভাপতি আব্দু রহমানসহ বিভিন্ন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি,সম্পাদকসহ দলীয় কর্মী,স্থানীয় সাংবাদিক ও পুলিশের কর্মরত সদস্যরা ছিলেন। উপস্থিত ব্যক্তিরা নতুন আইসি এসআই শফিক আহমদকে বরণ করে নেন,তবে হোয়াইক্যং পুলিশ ফাঁিড়তে এসআই জামাল হোসেন যোগদান করার পর থেকে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত রাখেন ও ইয়াবা,বিয়ার আটক করে ধৃত আসামীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে কারাগারে প্রেরণ করেন। অনুষ্ঠান শেষে এসআই জামাল হোসেনে জন্য স্থানীয় মসজিদের ইমাম হাফেজ বকতার আহমদ,দোয়া করেন ও মোনাজাত পরিচালনা করেন।
