টেকনাফ পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম-সরকার রোহিঙ্গাসহ স্থানীয়দের স্বাস্থ্য সেবায় আন্তরিক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম,টেকনাফ:বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম টেকনাফ পরিদর্শন করেছেন। এসময় তিনি রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবায় নিয়োজিত অস্থায়ী হাসপাতাল এবং নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন। এসময় মন্ত্রী রোহিঙ্গাদের ব্যাপারে বর্তমান সরকার খুবই আন্তরিক বলে জানিয়ে বলেন, স্বাস্থ্য দপ্তরের সবাইকে আন্তরিকতার সঙ্গে নির্যাতিত রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয় জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।
জানা যায়,২৫সেপ্টেম্বর দুপুরে স্বাস্থ্যমন্ত্রী মোঃ নাসিম সর্ঙ্গীয় বহর নিয়ে মেরিন ড্রাইভ সড়ক হয়ে টেকনাফের শাপলাপুরে রোহিঙ্গাদের স্বাস্থ্য সেবার জন্য খোলা অস্থায়ী স্বাস্থ্যকেন্দ্র সমুহ পরিদর্শন করেন। এসময় কক্সবাজারের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল,জেলা পরিষদ চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী,কেন্দ্রীয় বিএমএ সভাপতি মোস্তফা জালাল মহিউদ্দিন,স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডাঃ ইকবাল,মহাসচিব ডাঃ আজিজ,যুগ্নসাধারণ সম্পাদক উত্তম কুমার বড়–য়া, বিএমএস সহসভাপতি ডাঃ জামাল উদ্দিন,চট্টগ্রাম বিএমএ সেক্রেটারী ডাঃ ফায়সাল ইকবাল, সহসভাপতি ডাঃ শফিউল আজম,জেলা সির্ভিল সার্জন ডাঃ মোহাম্মদ আব্দুস সালাম,জেলা সদর হাসপাতালের তত্তাবধায়ক ডাঃ পুঁছেনু,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সুমন বড়–য়া,ইউপি চেয়ারম্যান মৌঃ আজিজ উদ্দিন ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ দেলোয়ারসহ প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এরপর মন্ত্রী সড়ক পথে পর্যটন হোটেল নেটংয়ে অবস্থান নেন। বিশ্রাম শেষে বিকাল ৩টায় নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শন করে মন্ত্রীর বহর উখিয়ার উদ্দেশ্যে টেকনাফ ত্যাগ করেন।