বিশেষ প্রতিনিধি |
মিয়ানমারের মংডুতে ৩টি বিজিপি ক্যাম্পে একযোগে হামলার ঘটনায় উভয় পক্ষে ১৮ জন নিহত হয়েছে বলে বিভিন্ন অনলাইন মাধ্যমসহ অন্যান্য সূত্রে খবর পাওয়া গেছে।
নিহতদের মধ্যে ৯ জন বিজিপি সদস্য ও ৯ জন হামলাকারী বলে দাবী করেছে সূত্র। এছাড়া দুই জন হামলাকারীকে বন্দী করারও দাবী করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বন্দীর ছবি প্রকাশ পেয়েছে। তবে তার পরিচয় জানা য়ায়নি।
সরকারীভাবে ২ বিজিপি সদস্যের নিহত হয়েছে বলে স্বীকার করেছেন
কোন কোন সূত্র হামলাকারীরা আর এস ও সদস্য বলে দাবী করেছে।
তবে সরকারীভাবে এখনও হামলাকারী কোন গোষ্ঠী তা প্রকাশ করা হয়নি।
এদিকে শনিবার রাতের হামলার পর মংডুসহ আরাকান রাজ্যে সন্ধা ৭টা হতে ভোর ৬টা পর্যন্ত জরুরী অবস্থা জারী করা হয়েছে।
সর্বত্র থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।
