হ্নীলা নাটমুরা পাড়াস্থ জলদাস পাড়ায় শ্রী শ্রী হরি মন্দিরে মহাসমারোহে শুরু হচ্ছে শারদীয় দূর্গোৎসব

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago
ফাইল ছবি

জামাল উদ্দিন, হ্নীলা |
টেকনাফের হ্নীলা নাটমুরা পাড়াস্থ জলদাস পাড়ায় শ্রী শ্রী হরি মন্দিরে আজ থেকে মহাসমারোহে শুরু হচ্ছে শারদীয় দূর্গোৎসব। ৭ অক্টোবর থেকে টেকনাফের হ্নীলা নাটমুরা পাড়াস্থ জলদাস পাড়ায় শ্রী শ্রী হরি মন্দিরে মহাসমারোহ শুরু হতে যাচ্ছে সনাতন সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎস শারদীয় দূর্গাপূজা। ৫ দিন ব্যাপী উক্ত দূর্গোৎসবে উদ্বোধনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বলে উদযাপন কমিটি সূত্রে জানা গেছে। এছাড়া সাবেক সাংসদ আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলী, উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, হ্নীলা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব এইচ.কে. আনোয়ার, সমাজ সেবক মাহবুব মোর্শেদ, সিরাজুল ইসলাম সিকদার, মহিলা ইউপি সদস্য নাসরীন পারভীন, সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার ও সাংবাদিক জামাল উদ্দিন ও হ্নীলা উপ-স্বাস্থ্য কেন্দ্রের পরিচালক ডা. বাবু শংকর চন্দ্র দেবনাথ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে পূজা উদ্্যাপন কমিটি সূত্রে নিশ্চিত হওয়া গেছে। ৭ অক্টোবর থেকে ১১ অক্টোবর পর্যন্ত ৫ দিন ব্যাপী মহাসমারোহে অনুষ্ঠিত শারদীয় দূর্গোৎসবের কার্যক্রম চলবে। এতে সকল সম্প্রদায়ের মানুষের সর্বাত্মক সহায়তা কামনা করেছেন পূজা উদ্্যাপন পরিষদের সভাপতি বাবুল মিলন দাশ, সহ-সভাপতি বাবু শিরমনি দাশ, সাধারণ সম্পাদক বাবু সামপদ দাশ ও অর্থ সম্পাদক বাবু সগদত্ত দাশ।