: গত ২০ জুলাই বৃহস্পতিবার দৈনিক কক্সবাজার ৭১ ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে “অবশেষে ইয়াবা উদ্ধার নিয়ে মুখ খুললেন সেন্টমার্টিন পুলিশ ফাঁড়ী নেপথ্যে রয়েছেন ইউপি সদস্য আব্দু রউফ” শীর্ষক প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ডের বিপুল ভোটে নির্বাচিত জনপ্রিয় ইউপি মেম্বার আব্দু রউফ।
তিনি জানিয়েছেন তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত পরাজিত রাজনৈতিক প্রতিপক্ষ সেন্টমার্টিন দ্বীপকে ইয়াবা পাচারের নিরাপদ ঘাঁটি বানাতে না পেরে দিশেহারা। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের সদস্যরা সেন্টমার্টিনে নিয়োজিত আইন শৃংখলা বাহিনীর সদস্যদের প্রতিনিয়ত সহযোগীতা দিয়ে সেন্টমার্টিনে মাদক বিরোধী অভিযান জোরদার করার ফলে সেন্টমার্টিনের জনবিচ্ছিন্ন রাজনৈতিক প্রতিপক্ষ তাদের কুউদ্দেশ্য হাসিল করতে না পেরে নামে বেনামে সংবাদ পরিবেশন করে তিনি সহ পরিষদের সদস্যদের বিরুদ্ধে প্রতিনিয়ত ভিত্তিহীন সংবাদ পরিবেশন করে সম্মানহানির পাশাপাশি আইন শৃংখলা বাহিনীর সদস্যদের বিভ্রান্ত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। সংবাদে নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের বরাতে যে সমস্ত অভিযোগ আনা হয়েছে তার কোন ভিত্তি নেই এবং এ ধরনের কোন ঘটনা ও কর্মকান্ডে তিনি জড়িত নন বলে চ্যালেঞ্জ জানিয়েছেন।
ষড়যন্ত্রকারী উক্ত মহলটিই ইয়াবাসহ নানা অপরাধে জড়িত বলে তিনি দাবী করেন। কিছুদিন পূর্বে ঢাকায় ইয়াবা পাচার করতে গিয়ে কাদের কি অবস্থা হয়েছিল তা দ্বীপবাসী অবগত রয়েছে।
তারই ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার ইয়াবা উদ্ধার সংক্রান্ত একটি ভিত্তিহীন সংবাদে তাকে জড়ানোর অপচেষ্টা করেছেন। যা সম্পুর্ন ভিত্তিহীন মিথ্যা ও উদ্দেশ্যমূলক। উক্ত সংবাদে সেন্টমার্টিন আইসির বক্তব্য বলে যা লিখা হয়েছে তাও সম্পুর্ন মিথ্যা ও বানোয়াট। প্রকৃতপক্ষে সেন্টমার্টিনে নিয়োজিত পুলিশ ও কোস্টবাহিনীর সদস্যরা ভালোই অবগত আছেন মাদক ও পরিবেশ রক্ষা সহ যে কোন সমস্যায় কারা সহযোগীতা করে দ্বীপে মাদক বিরোধী ভ’মিকা রেখে চলেছেন। বারবার জনগণের ধারা পরিত্যাজ্য এই ষড়যন্ত্রকারীরা প্রকৃতপক্ষে কখনো দ্বীপের মানুষের মঙ্গল চাননি বলে দ্বীপবাসী ভোটের মাধ্যমে তাদের জবাব দিয়ে থাকেন। উপায়ান্তর না দেখে এখন তারা সংবাদ পত্রের আশ্রয় নিয়ে মনগড়া মানহানিকর নানা কুরুচিপূর্ন সংবাদ একের পর এক ছাপিয়ে যাচ্ছে।
কাজেই আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানানোর পাশাপাশি কারো দ্বারা প্ররোচিত না হয়ে যাচাই বাছাই করে সংবাদ পরিবেশনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানাচ্ছি।
আব্দু রউফ মেম্বার
ইউপি সদস্য, ৯ নং ওয়ার্ড
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ
