শামলাপুরে গাড়িতে গাছ তুলতে গিয়ে এক শ্রমিকের মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

মোজাম্মেল হক বাহার, শামলাপুর :
টেকনাফ শামলাপুরে গাড়িতে গাছ তুলতে গিয়ে পা পিছলে গিয়ে মাথায় গাছের আঘাত লেগে মঈনুদ্দিন নামক এক শ্রমিকের মৃত্যু হয়েছে। গত ০২ জুলাই শামলাপুর পুরানপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। জানা যায় বন বিভাগের লটের জমানো ঘূর্ণিঝড়ে ভেঙ্গে পড়া ঝাউ গাছের টুকরা বিট অফিসে নিয়ে যাওয়ার জন্য গাড়িতে গাছ তুলতে যায় স্থানীয় কয়েক শ্রমিক। যেখানে গাছের টুকরো গুলো রাখা হয়েছে স্থানটি কর্দমাক্ত হওয়ায় আরেক শ্রমিক গাছ সহ পা পিছলে পড়ে গেলে গাছের বড় টুকরোটি এসে পেছনে থাকা মঈনুদ্দিনের মাথায় এসে পড়ে। ঘটনাস্থলে মঈনুদ্দিনের মাথা ফেটে মগজ বের হয়ে যায়। মুমূর্ষ অবস্থায় তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। গত ৩ জুলাই নিজ এলাকায় মরহুমের নামাজে জানাযা সম্পন্ন হয়। পরিবারের একমাত্র কর্তাকে হারিয়ে শোক সাগরে ভাসছে মরহুমের পরিবার।