টেকনাফে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ইফতার মাহফিল অনুষ্টিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

আব্দুস সালাম, টেকনাফ :
কক্সবাজারের টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। ২০ জুন মঙ্গলবার এ উপলক্ষ্যে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, সৈনিক ও কর্মকর্তাদের নিয়ে দরবার হলে এ ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কক্সবাজারের সেক্টর কমান্ডার কর্নেল রাকিবুল হক।
এছাড়া উপস্থিত ছিলেন ২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এসএম আরিফুল ইসলাম, উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার, টেকনাফ পৌর মেয়র হাজী মোঃ ইসলাম, টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইন উদ্দিন খান, পুলিশ পরিদর্শক ( ওসি তদন্ত) শেখ আশরাফুজ্জামান, স্থলবন্দরের শুল্ক কর্মকর্তা এএসএম মোশারফ হোসেন, স্থলবন্দরের ব্যবস্থাপক জসিম উদ্দিনসহ সংশ্লিষ্ট বিওপির কো¤পানি কমান্ডার ও এলাকার গন্যমান ব্যক্তিবর্গ, মিডিয়াকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেয়।
প্রধান অতিথি কর্নেল রাকিবুল হক বলেন, ২ বিজিবির কর্মকর্তা ও সদস্যরা জিবনের ঝুকিঁ নিয়ে সীমান্তে ইয়াবা, চোরাচালান, মাদক ও রোহিঙ্গা অনুপ্রবেশসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড প্রতিরোধ করছেন। নিজের জীবন দিয়ে হলেও দেশের সার্বভৌমত্ব রক্ষার কাজে নিয়েজিত থাকেন তাঁরা। তাই তাদের সকলের জন্য সুস্বাস্থ্য কামনা করছি।