জাকারিয়া আলফাজ, শাহপরীরদ্বীপ :
টেকনাফে দূর্গত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরনকালে বাংলাদেশ আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দূর্যোগ ও দুর্ভোগে জনগণের পাশে থাকে আওয়ামীলীগ। শুক্রবার সকাল ১১টায় শাহপরীরদ্বীপ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ত্রাণ বিতরণ কালে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থদের উদ্দেশ্যে বলেন যতদিন আপনারা পূবাবস্থায় ফিরে না যাবেন ততদিন বর্তমান আওয়ামীলীগ সরকারের পক্ষ থেকে সহায়তা অব্যাহত থাকবে বলে ঘোষনা দেন।
পরে তিনি এক হাজার পরিবারের মাঝে ২০কেজি করে চাল, দুইশ পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা প্রদান করেন।
এসময় মন্ত্রীর সাথে আ‘লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, স্থানীয় সাংসদ আব্দুর রহমান বদি, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আলম চৌধুরী রাজা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এইচ.এম ইউনুছ বাঙ্গালী, টেকনাফ উপজেলা চেয়ারম্যান জাফর আহমদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদ হোসেন ছিদ্দিক, সহকারী কমিশনার (ভূমি) তুষার আহমদ, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক নুরুল বশর, সোনা আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক কর্মী, প্রশাসনিক ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এদিকে মাহবুবুল আলম হানিফের নেতৃত্বে আওয়ামীলীগের একটি টীম সেন্ট মার্টিনে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন ও এক হাজার পরিবারের মাঝে ২০ কেজি করে চাল ও দুইশ পরিবারের মাঝে নগদ এক হাজার টাকা প্রদান করেন।
