কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ :
টেকনাফে ৫ হাজার ৬০ পিচ ইয়াবাসহ ২ নারী পাচারকারী কে আটক করেছে বিজিবি।
শুক্রবার সকাল ৯টার দিকে টেকনাফ-কক্সবাজার সড়কের দমদমিয়া চেকপোষ্টে যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
ধৃত ২ নারী হচ্ছে চট্টগ্রামের পাহাড়তলী থানার নয়াপাড়া অলংকার এলাকার মোহাম্মদ ইসলামের স্ত্রী রুকসানা বেগম(৪২) ও ফারুক আহমদের স্ত্রী সালমা বেগম(৫০)।
ধৃতদের শুক্রবার বিকালে টেকনাফ থানায় সোপর্দ্য করে মাদক আইনে মামলা দায়ের করেছে বিজিবি।
