নিহত ইব্রাহিম সাবরাং ইউনিয়নের হারিয়াখালী ৩ নম্বর ওয়ার্ড এলাকার সামশুল আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৮ মে রাতে ওমর ফারুক, মো. তৈয়ব ও মো. শফিক টমটমে শাহপরীর দ্বীপ এলাকায় ঘুরতে যাওয়ার পথে হারিয়াখালী ব্রিজ এলাকায় একই এলাকার রাজু, রবিউল ও অজ্ঞাত আরও ৫-৭ জন তাদের পথরোধ করেন। এ সময় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়।
এঘটনার জের ধরে রাতে আবার রাজু, রবিউল ও তাদের সহযোগীরা ওমর ফারুকের বাড়িতে হামলা চালায়। এসময় দুই পক্ষের মধ্যে ইট পাটকেল নিক্ষেপ ও মারপিটের ঘটনা ঘটে। এসময় ওমর ফারুকের মামাতো ভাই কিশোর ইব্রাহিমকে পেয়ে মারধর করে রাজু ও রবিউল। এতে ইব্রাহিম মাথায় আঘাত প্রাপ্ত হলে স্বজনরা তাকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করে। কক্সবাজার নেয়ার পথে তার মৃৃত্যু হয়।
টেকনাফ মডেল থানার ওসি তদন্ত সুকান্ত চৌধুৃরী বলেন, সাবরাং ইউনিয়নের হারিয়াখালী এলাকায় পূর্ব বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও হামলার ঘটনায় ইব্রাহিম নামে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। হামলাকারীরা এসময় মদ্যপ অবস্থায় ছিল বলে জানান তিনি।
