টেকনাফে ই/য়া/বা বোঝাই যাত্রীবাহী বাসসহ চালক-হেলপার আটক

লেখক: টেকনাফ টুডে ডেস্ক :
প্রকাশ: ১০ মাস আগে

হুমায়ূন রশিদ : কক্সবাজার-টেকনাফ সড়কের হোয়াইক্যং চেকপোস্টে দায়িত্বরত ৬৪বিজিবি ব্যাটালিয়নের ডগ স্কোয়াড অভিযান চালিয়ে ইয়াবা বোঝাই যাত্রীবাহী বাসসহ চালক-হেলপারকে গ্রেফতার করেছে।

‎সুত্র জানায়, ২৪জুন সকাল ১০টায় উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মাদক পাচারের গোয়েন্দা সংবাদের ভিত্তিতে, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ হোয়াইকং বিওপি’র টহলদল কর্তৃক হোয়াইকং চেকপোষ্টের টহলদল টেকনাফ হতে কক্সবাজারগামী পায়রা সার্ভিস নামে একটি সিভিল বাস হোয়াইক্যং চেকপোস্টের নিকট আসলে কর্তব্যরত (বিজিডি-১০৯০) ডগ ক্যালভিন (নারকোটিক্স,পুরুষ,ল্যাব্রাডর) সাথে ক-৯ সদস্য কর্তৃক তল্লাশি চলাকালে ডগ কর্তৃক বাসের ড্রাইভার এর পায়ের কাছে বারবার সংকেত দেয়। উক্ত স্থানে তল্লাশি করার পরে কালো ট্যাপ দ্বারা প্যাচানো ছোট ৫টি পোটলা উদ্ধারের পর বাসের ড্রাইভার টেকনাফ পল্লান পাড়ার মৃত হাছন আলীর পুত্র শাকের মিয়া (৪২) এবং হেল্পার একই এলাকার শফি উল্লাহর পুত্র আবদুর রহমান (২০) কে আটক করা হয়। উক্ত পোটলা সমুহ গণনা করে ৯হাজার ৮শ পিস ইয়াবা পাওয়া যায়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, উক্ত পোটলায় ইয়াবা ট্যাবলেট বহন করছিল এবং কক্সবাজারে নিয়ে অধিক লাভে বিক্রয় করবে বলে স্বীকার করে। ধারণা করা হয়, পূর্বে থেকেই এই যানবাহন ব্যবহার করে বিভিন্ন আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকী দিয়ে মাদকের ব্যবসা পরিচালনা করে আসছে।

‎এই ব্যাপারে উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জসিম উদ্দিন (পিএসসি) জানান,আটককৃত আসামী ও জব্দকৃত ইয়াবা ট্যাবলেট ও যাত্রীবাহী সিভিল বাস মামলার মাধ্যমে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।###