বার্তা পরিবেশক : টেকনাফ উপজেলার ঐতিহ্যবাহী হ্নীলা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির দায়িত্বভার গ্রহণ স্বতঃস্ফুর্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি ঐতিহ্যবাহী এই স্কুলকে খেলা-ধূলা ও শিক্ষা ক্ষেত্রে উপজেলার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার জন্য সর্বস্তরের মানুষের সহায়তা কামনা করেছেন।
১৬জুন সকাল সাড়ে ১১টায় হ্নীলা উচ্চ বিদ্যালয় এডহক কমিটির সভাপতি এডভোকেট রশিদুল আলম চৌধুরী হ্নীলা উচ্চ বিদ্যালয়ে উপস্থিত হলে স্কুলের শিক্ষার্থী,শিক্ষক,অভিভাবক,জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। এরপর হ্নীলা উচ্চ বিদ্যালয় শিক্ষক মিলনায়তনে এডহক কমিটির সভাপতি এডভোকেট রশিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রধান শিক্ষক মুহাম্মদ আব্দুস সালামের সঞ্চালনায় পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এড.হাসান সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন,সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক ও হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভারপ্রাপ্ত মোহাম্মদ আলী,টেকনাফ উপজেলা যুবদলের আহবায়ক মোহাম্মদ কাইয়ুম,টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাষ্টার রশিদ আহমদ,হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাবেক সভাপতি আলী আহমেদ সাবেক মেম্বার,সাবেক সভাপতি আবছার কামাল নোবেল,সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী,টেকনাফ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি জালাল উদ্দিন,টেকনাফ উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ হোসাইন আনিম,টেকনাফ উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদ।
এছাড়া উপস্থিত ছিলেন বৃহত্তর হ্নীলা ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক শাকের আহমেদ, টেকনাফ উপজেলা বিএনপির ত্রাণ বিষয়ক সম্পাদক আশরাফ আলী মিয়া,শিক্ষা বিষয়ক সম্পাদক মাষ্টার জামাল হোসাইন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পল্লী চিকিৎসক নুরুল আজিম সোহেল, টেকনাফ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ রাসেল,হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা বিএনপির সিঃ সহ-সভাপতি হেলাল উদ্দিন,হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম হৃদয়,টেকনাফ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক জুবায়ের ওসমান, হাফেজ শাহ নেওয়াজ,হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মুহাম্মদ আলম শাহীন,হ্নীলা ইউনিয়ন বিএনপি নেতা যথাক্রমে ফরিদ আহমদ মনিরুল ইসলাম,জাহাঙ্গীর আলম,জাকারিয়া, শামশুল আলম,হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সাবেক আহবায়ক মোঃ হারুন অর রশিদ প্রবাদ,হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের আহবায়ক রিফাত মোহাম্মদ জাকারিয়া, সদস্য সচিব,আনোয়ার হোসাইন,টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহেদ উল্লাহ জিহাদ,স্বেচ্ছাসেবক দল নেতা নসরুল আমিন,হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল হাসেম,সিঃ যুগ্ম আহবায়ক হাফেজ ইব্রাহীম,হ্নীলা দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রবিউল আলম,সদস্য সচিব আব্দুল্লাহ মনির,সাবরাং ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামশুল আলম,বাহার ছাড়া ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ রাসেল,সদস্য সচিব,জয়নাল,সিঃ যুগ্ম আহবায়ক মেহেদী,হোয়াইক্যং দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রফিকুল ইসলাম,হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সভাপতি শামশু উদ্দিন বাহাদুর বাদল,সাধারণ সম্পাদক নাজমুল হুদা,হ্নীলা ইউনিয়ন উত্তর মৎস্যজীবী দলের সদস্য সচিব আবুল খায়ের,হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা আরাফাত রহমান কোকো সংসদের সদস্য সচিব মামুন সিকদার,সিঃ যুগ্ম আহবায়ক শামশু উদ্দিন, হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক সরওয়ার কামাল,হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ শাহ,হোয়াইক্যং ইউনিয়ন দক্ষিণ শাখা ছাত্রদল নেতা মোহাম্মদ ইসমাইল,হ্নীলা ইউনিয়ন উত্তর শাখা যুবদল নেতা মোহাম্মদ জুনায়েদ সোনামণি প্রমুখ।
সমাপনী বক্তব্যে এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি এডভোকেট রশিদুল আলম চৌধুরী জানান, টেকনাফের ঐতিহ্যবাহী এই স্কুলের ঐতিহ্য ও সুনাম ধরে রাখার দায়িত্ব,ছাত্র-ছাত্রী,শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, কর্মচারী,পরিচালনা পরিষদসহ সর্বস্তরের মানুষের নৈতিক দায়িত্ব। প্রতিটি ক্ষেত্রে এই স্কুলের সাফল্য ধরে রাখার জন্য আপনাদের আন্তরিকতা, পরামর্শ দিয়ে আমাদের সাফল্যের পাথেয় হয়ে থাকবে। আগামীতে আপনারা সংঘবদ্ধভাবে আমাদের সাথে এই বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখার সারথী হিসেবে সবাইকে পাশে থাকার জন্য উদাত্ত আহবান জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। ###
