নিজস্ব প্রতিবেদক : উখিয়া ৬৪বিজিবি জওয়ানেরা দায়িত্বপূর্ণ টেকনাফের উলুবনিয়া সীমান্ত পয়েন্টে অভিযান চালিয়ে ১০হাজার ইয়াবাসহ ফায়সাল নামে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়,গত ২রা মে ২০২৫ইং বিকাল ৫টারদিকে উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পালংখালী বিওপির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বিওপি হতে প্রায় ৩কিঃমিঃ দক্ষিণ-পূর্ব দিকে এবং বিপি-১৮ হতে আনুমানিক দেড় কিঃমিঃ উত্তর-পূর্ব দিকে বাংলাদেশের অভ্যন্তরে টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপির উলুবনিয়ায় টহল কার্যক্রম পরিচালনা করছিল। কিছুক্ষণ পর টহল দল সন্দেহজনক ১জন ব্যক্তিকে সীমান্ত এলাকা দিয়ে মায়ানমার হতে বাংলাদেশের দিকে আসতে দেখে। এসময় বিজিবি টহল দল ধাওয়া করে উলুবনিয়ার মীর কাশিমের পুত্র মোঃ ফায়সাল (২৮) কে আটক করতে সক্ষম হয়। পরে বিজিবি টহল তল্লাশী করে তার লুঙ্গির মধ্যে কোমরের সাথে ভাঁজ করা অবস্থায় ১টি প্লাষ্টিকের পুটলা দেখতে পায়। উক্ত পুটলা হতে ১০হাজার ইয়াবা উদ্ধার করে।
এই ব্যাপারে উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন (পিএসসি) জানান, লিখিত এজাহার দাখিলের পর ধৃত আসামীসহ উদ্ধারকৃত ইয়াবা আলামত হিসেবে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###
