শরীরে আয়রন বৃদ্ধি ও রক্ত স্বল্পতা কাটাতে সকালে বেদানা খান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

টেকনাফ টুডে ডেস্ক : স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী একটি ফল বেদানা। অনেক আগে থেকেই চিকিৎসায় রোগীদের এই ফলের রস খাওয়ানো হয়। বেদানা খেলে শরীরে আয়রন বাড়ে, রক্তাল্পতার সমস্যা মেটে। কিন্তু বেদানা কখন খাওয়া উচিত, কিভাবে খেলে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়—তা জানাতেই আজকের প্রতিবেদন।

চলুন, জেনে নেওয়া যাক—প্রতিদিন সকালে এক গ্লাস বেদানার রস খেলে কি শরীরের অনেক উপকার হতে পারে বলে জানিয়েছেন পুষ্টিবিদরা।

  • বেদানায় ক্যালরি কম। ফাইবারের পরিমাণ বেশি। যা পেট অনেক ক্ষণ ভরিয়ে রাখতে সাহায্য করে।
যা ওজন কমানোর ক্ষেত্রেও সহায়ক।

  • এতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অন্য পুষ্টিগুণ। যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে।
  • বেদানা হজমে সাহায্যকারী এনজাইম উৎপাদনে সাহায্য করে, যা পেটের স্বাস্থ্যের জন্য উপকারী।
  • বেদানা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। কোলেস্টেরলের মাত্রাও নিয়ন্ত্রণে রেখে হার্টের স্বাস্থ্য ভালো রাখে।
  • বেদানায় থাকা অ্যান্টি-অক্সিড্যান্টস প্রদাহ নাশে সাহায্য করে ব্যথা বেদনা কমাতে পারে।
  • বেদানায় থাকা নাইট্রেটস এবং পলিফেনল পেশিতে রক্ত সঞ্চালনে সাহায্য করে। যারা শরীরচর্চা করেন, তাদের জন্য এটি অত্যন্ত উপযোগী।
  • বেদানা অক্সিডেটিভ স্ট্রেস কমিয়ে মস্তিষ্কের কর্ম ক্ষমতা উন্নত রাখতে পারে।

কিন্তু এসব উপকার বেদানার রস না করে খেলেও পাওয়া যাবে। পুষ্টিবিদরা বলছেন, যেকোনো ফলের মতো বেদানারও রস করে খেলে তা থেকে ফাইবার বাদ গিয়ে শুধু কার্বোহাইড্রেটই থাকবে। যা রক্তে হঠাৎ শর্করা বাড়িয়ে দিতে পারে। সকালে খালিপেটে বেদানার রস খেলে তা ক্ষতিকরও হতে পারে।

পুষ্টিবিদরা বলছেন, বেদানার রস যদি খেতেই হয়, তবে খাবারের সঙ্গে অল্প পরিমাণে খাওয়া ভালো। তবে বেদানা ফল হিসেবে যেকোনো সময়ে খাওয়া যেতে পারে।