একটানা মোবাইল স্ক্রলিং থেকে হৃদরোগের ঝুঁকি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

টেকনাফ টুডে ডেস্ক : মোবাইল স্ক্রলিংয়ের অতিরিক্ত অভ্যাস বর্তমান প্রজন্মের একটি সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ঘুমাতে যাওয়ার আগে, খাওয়ার সময় বা ঘুরতে গিয়েও একটানা রিলস বা ভিডিও দেখা অনেকের নিয়মিত অভ্যাস। এই অভ্যাসের কারণে বাড়ছে শারীরিক এবং মানসিক সমস্যা। গবেষণায় দেখা গেছে, মোবাইলে টানা ভিডিও দেখা বা স্ক্রলিং করার ফলে উচ্চ রক্তচাপ, হৃদরোগের ঝুঁকি বাড়ে।

এ ছাড়াও রাতে ঘুমের সমস্যা, স্মৃতিশক্তির অবনতি ও চোখের ক্ষতি হতে পারে।গবেষণা মতে, যারা একটানা ৩-৪ ঘণ্টা মোবাইল ব্যবহার করেন, তাদের হৃদরোগ ও হাইপারটেনশনের ঝুঁকি রয়েছে। অতিরিক্ত মোবাইল ব্যবহার মস্তিষ্কের উপর প্রভাব ফেলতে পারে। এ ছাড়া শরীরের হরমোনের ভারসাম্য নষ্ট হতে পারে।

যার ফলে স্ট্রেস হরমোনের ক্ষরণ বাড়ে ও মানসিক চাপ বৃদ্ধি পায়।ডিজিটাল আসক্তি কাটাতে বই পড়া, শরীরচর্চা, ধ্যান বা মেডিটেশন করার পরামর্শ দিয়েছেন গবেষকরা। এ ছাড়া খেলাধুলা, গান বা নাচ শেখা ছোটদের মোবাইলের নেশা থেকে বের হতে সাহায্য করতে পারে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা