হ্নীলায় মহিষের লড়াই দেখতে গিয়েই ৪দিনধরে এবতেদায়ী ছাত্র নি*খোঁ*জ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

ছৈয়দ করিম রণী : হ্নীলা রঙ্গিখালীতে গোল্ড মেডেলের মহিষের লড়াই দেখতে গিয়েই আল জায়েমা দারুস সুন্নাহ মাদ্রাসার এবতেদায়ী শাখার এক ছাত্র গত ৪দিনধরে নিখোঁজ থাকায় পরিবারে চরম উদ্বেগ দেখা দিয়েছে। কোন সুহৃদবান ব্যক্তি ছেলেটির সন্ধান পেলে পরিবারের নিকট জানানোর জন্য আহবান জানানো হয়েছে।

পারিবারিক সুত্র জানায়,গত ২২ফেব্রুয়ারী সকাল ১১টারদিকে উপজেলার হ্নীলা বড় লেচুয়াপ্রাংয়ের বর্গা চাষী দিলদার আহমদ এবং হোসনে আরা দম্পতির ১মপুত্র ও হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসার এবতেদায়ী শাখার ছাত্র মিরাজ উদ্দিন (১৫) আলীখালী লবণের মাঠে গোল্ড মেডেলের মহিষের লড়াই দেখতে বের হয়। সে পরিবারে ৪বোন,২ভাইয়ের মধ্যে সবার বড়। বাড়িতে কেউ না থাকায় সে বেরিয়ে যাওয়ার সময় সে বাদামী কালারের লুঙ্গি,কালা-হলুদ ও সবুজ রংয়ের ২টি গেঞ্জি, জিন্স প্যান্ট ১টি, শার্ট ২টি নিয়ে বেরিয়ে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

মহিষের লড়াই শেষ হওয়ার পরও সে বাড়িতে ফিরে না আসায় সম্ভাব্য স্থানে খোঁজাখুঁজির পরও পাওয়া যাচ্ছেনা। অপহরণ প্রবণ এলাকা হওয়ায় দরিদ্র পরিবারে অজানা আতংক দেখা দিয়েছে।

কোন সুহৃদবান ব্যক্তি এই ইবতেদায়ী ছাত্রের সন্ধান পেলে মুঠোফোন নাম্বার (০১৮৯৩-৬৬৩৬৫৫, ০১৮৩১-৬০৩৫৬২) পরিবারের নিকট জানানোর জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি সবিনয় আহবান জানিয়েছেন। ###