হাটহাজারী মাদ্রাসা থেকে দারুল হাদীস(মাস্টার্স)পাশ করা টেকনাফের শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে একই মাদ্রাসার ফজিলত’র (অনার্স) ২৪-২৫ বর্ষের শিক্ষার্থীরা।
গত ৩০ জানুয়ারী (বৃহস্পতিবার) দেশের সর্ববৃহৎ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান আল-জামিয়াতুল আহলিয়্যা দারুল উলূম মঈনুল ইসলাম হাটহাজারির টেকনাফের দাওরা তথা মাস্টার্স সম্পন্ন করা ছাত্রদের উক্ত সংবর্ধনা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে টেকনাফের বিজ্ঞ আলেমদিন আল-জামিয়া আল ইসলামিয়া টেকনাফ এর সাবেক সিনিয়র শিক্ষক মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা শাকের আহমেদ (খতিব আহনর পাড়া জামে মাসজিদ) সহ উক্ত প্রতিষ্ঠাের সিনিয়র ছাত্রবৃন্দ এ-সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তরা বলেন, টেকনাফ একটি সীমান্ত বর্তি এলাকা, খুবই গুরুত্বপূর্ণ। প্রতিবছর শতশত আলেম উলামারা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে বের হয় কিন্তু পরবর্তী তাদের মিলামিশা কম হয়ে যায়, তাই সম্পর্ক মজবুত রাখতে একটি কমিটি গঠন এবং টেকনাফের যেকোনো সংকটময় পরিস্থিতিতে ছাত্রদের পাশে থাকবেন বলে আশা ব্যর্থ করেন।
বক্তারা আরো বলেন, টেকনাফের অপহরণ বানিজ্য হচ্ছে, আলহামদুলিল্লাহ আমাদের চট্টগ্রামস্থ টেকনাফের শিক্ষার্থীরা একটি অগ্নি ভূমিকা রেখেছে। একই সাথে টেকনাফের মানুষের মানববন্ধন কর্মসূচি পালনকেও ধন্যবাদ জানান তিনি।
তিনি বলেন, অপহরণ বানিজ্য সহ নানানরকম অপরাধ থামাতে ঐক্যের বিকেল্প নেই। উক্ত অনুষ্ঠানে সিনিয়র জুনিয়র টেকনাফের অধিকাংশ ছাত্ররা বক্তব্য রাখেন।
মঞ্চ পরিচলনা করেন উক্ত প্রতিষ্ঠানের মেশকাত (অনার্স)’র ছাত্র রুবায়েত হুসাইন।
তিনি টেকনাফ টুডে’কে জানান! টেকনাফ এখন অন্যায় কে অন্যায় বলতে শিখেছে। ছাত্ররা সকল ষড়যন্ত্র রুখে দিতে শিখেছে, এখন টেকনাফকে বাঁচাতে সকলের ঐক্যবদ্ধ ভাবে সকল অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে লড়াই করতে হবে।
উক্ত অনুষ্ঠানের সার্বিকভাবে সফল করেছেন উক্ত প্রতিষ্ঠানের মেশকাত জামাতের সকল শিক্ষার্থীবৃন্দ।
