টেকনাফে দেড় লাখ ই*য়া*বা*সহ আটক-২

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : সীমান্ত জনপদ টেকনাফের শাহপরীর দ্বীপে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে দেড় লাখ ইয়াবার চালানসহ ২ মাদক কারবারীকে গ্রেফতার করেছে। এই ঘটনায় আরো ২মাদক কারবারীকে পলাতক আসামী করা হয়েছে।

সুত্র জানায়,গত ২৪ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শাহপরীর দ্বীপ মাঝের পাড়ায় মাদক বিরোধী অভিযানে যায়। অভিযানকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে স্থানীয় আবুল হোছনের পুত্র মোঃ মোস্তাক আহমদ (২১) এবং মৃত মোছা আকবরের পুত্র আবুল হোসন (৫৫) কে গ্রেফতার করতে সক্ষম হলেও তাদের দুইজন সহযোগী কৌশলে দৌড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক মাদক কারবারীদ্বয়ের হেফাজত হতে মোট ১লাখ ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

উল্লেখ্য,গ্রেফতারকৃত ও পলাতক মাদক কারবারীরা দীর্ঘদিন ধরে ইয়াবা চোরাচালানের সাথে জড়িত। মাদকদ্রব্য সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজেদের হেফাজতে মজুদ এবং সুযোগ বুঝে তারা পরস্পর যোগসাজসে মাদকের চালান স্থানীয়ভাবে বিক্রয়ের পাশাপাশি আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য অন্যান্য এলাকা ও দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অফিসার মোঃ কামরুজ্জামান (পিপিএম,সেবা) জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ও পলাতক মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিরের পর ধৃতদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###