হ্নীলায় মা-দ-ক সিন্ডিকেটের ক্রা-ইম জোন হতে ৯০হাজার ই-য়া-বা উদ্ধার ; প্রকৃত অ*প*রাধীরা অধরা!

লেখক: বিশেষ প্রতিবেদক :
প্রকাশ: ২ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফের হ্নীলায় বিজিবি জওয়ানেরা অভিযান চালিয়ে মাদক কারবারী ও মাদকের ক্রাইম জোনখ্যাত চৌধুরী পাড়া পয়েন্ট হতে ৯০হাজার ইয়াবা জব্দ করলেও প্রকৃত মাদক কারবারী এবং তাদের কোন সহযোগী আটক না হওয়ায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) জানান, ৭সেপ্টেম্বর ২০২৪ইং ভোররাতে টেকনাফ ব্যাটালিয়ন অধীনস্থ হ্নীলা বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-১২ হতে আনুমানিক ৫শ গজ দক্ষিণ-পশ্চিম দিকে চৌধুরী পাড়া দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসার সংবাদ পেয়ে হ্নীলা বিওপির একটি চোরাচালান প্রতিরোধ টহল দল উক্ত এলাকায় গিয়ে কৌশলগত অবস্থান নেয়।

সকাল ৭টারদিকে পূর্ব থেকেই কৌশলগত অবস্থানে থাকা বিজিবি টহল দল ২জন ব্যক্তিকে একটি ব্যাগ হাতে নিয়ে সীমান্তের শূণ্য লাইন হতে আনুমানিক ২শ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাফ নদী পার হয়ে চৌধুরী পাড়া এলাকার দিকে আসতে দেখে। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক পরিলক্ষিত হওয়ায় টহলদল তাদেরকে চ্যালেঞ্জ করলে বিজিবি টহলদলের উপস্থিতি অনুধাবন করা মাত্রই উক্ত চোরাকারবারীরা একটি ব্যাগ ফেলে দিয়ে পূনরায় নাফ নদীতে ঝাঁপ দিয়ে সাঁতরিয়ে দ্রুত মায়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে টহল দল উক্ত স্থানে পৌঁছে তল্লাশী অভিযান পরিচালনা করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ১টি ব্যাগের ভিতর হতে ৯০হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।

বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক আরো জানান, চোরাকারবারীদের সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে স্থানীয় সচেতন মহলের মতে রোহিঙ্গা ক্যাম্প, লেদা, আলীখালী, রঙ্গিখালী, উলুচামরী কোনার পাড়া, চৌধুরী পাড়া, নাটমোরা পাড়ার চিহ্নিত মাদক কারবারী সিন্ডিকেট ও তাদের সহযোগীদের আনাগোনার নিরাপদ আশ্রয়স্থল। এত বড় মাদকের চালান আটক হলেও এসব অপরাধী চক্রের কোন সদস্য আটক না হওয়ায় বিভিন্ন জনের মনে বিভিন্ন ধরনের প্রশ্নের সৃষ্টি হয়েছে। ###