হ্নীলায় লবণ মাঠে মাটি চাপা অজ্ঞাত মৃতদেহ উদ্ধার ; সন্দেহের তীর স্থানীয় মা-দ-ক কারবারী সিন্ডিকেট ও রোহিঙ্গা দূবৃর্ত্ত গ্রুপের দিকে

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফের হ্নীলায় লবণের মাঠে মাটি চাপা দেওয়া এবং পচন ধরা অজ্ঞাত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় কোন স্বশস্ত্র মাদক কারবারী সিন্ডিকেট অথবা রোহিঙ্গা দূবৃর্ত্ত গ্রæপের সদস্যরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, ১লা জুন সকালের দিকে উপজেলার হ্নীলা ৮নং ওয়ার্ড দক্ষিণ আলীখালী ও উত্তর লেদার মধ্যবর্তী বেড়িবাঁধ পর্যন্ত সড়কের নুরুল হুদা মেম্বারের মুরগীর ফার্ম সংলগ্ন লবণের মাঠে মুখে মাটি চাপা দেওয়া একটি মৃতদেহ দেখতে পায়। তখন বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে হৈ ছৈ পড়ে যায়। বিষয়টি স্থানীয় মেম্বার-চেয়ারম্যানের মাধ্যমে থানা পুলিশকে অবহিত করা হয়। দুপুর ১টারদিকে টেকনাফ মডেল থানার (ওসি তদন্ত) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। মৃতদেহটির মুখ ও শরীরে পচন ধরেছে এবং গলাই জবাই করার চিহ্ন রয়েছে বলে জানা গেছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃত মৃতদেহের পরিচয় সনাক্ত হয়নি। মৃতদেহ পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করেছে পুলিশ।

স্থানীয় মানুষের ভাষ্যমতে,নিহত ব্যক্তি মাদকের চালান বহনকারী অথবা কোন উগ্রপন্থী রোহিঙ্গা সংগঠনের লোক অন্যথায় পাহাড়ি ডাকাত দলের সদস্য হতে পারে। মাদকের চালান খালাস করতে গিয়েই মত বিরোধের কারণে অথবা রোহিঙ্গা উগ্রপন্থী সংগঠনের বিরোধী গ্রুপের কোন সদস্য আর না হয় পাহাড়ি দূবৃর্ত্ত দলের সদস্য। হয়তো ভাগ-বাটোয়ার কারণে তাকে জবাই করে হত্যা করে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার জন্য লবণ মাঠে এনে পুঁতে রেখে গেছে। সচেতন মহলের অনেকের ধারণা, লেদা পুচিঙ্গা পাড়া ও উত্তর আলীখালীর কিছু লোকজন গভীর রাতে সীমান্ত অপরাধে জড়িত। তাদের অনেকে বিষয়টি জানলেও মুখ খুলছেনা বলে মনে করেন।

স্থানীয় ইউপি মেম্বার নুরুল হুদা জানান,উপরোক্ত অপরাধীরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়ে লবণ মাঠে এনে মাটি চাপা দিয়ে রেখে গেছে।

স্থানীয় সচেতন মহলের মতে স্থানীয় স্বশস্ত্র মাদক কারবারী গ্রুপ,সীমান্ত অপরাধী কতিপয় দালাল ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ করা হলে এই নৃশংস হত্যাকান্ডের তথ্য বেরিয়ে আসতে পারে। ###