টেকনাফে চোরাকারবারীদের ফেলে যাওয়া ২কেজি আ-ই-স উদ্ধার

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে বিজিবি জওয়ানেরা বঙ্গোপসাগর উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারীদের ফেলে যাওয়া ২.০৪৫ কেজি আইস উদ্ধার করেছে।

সুত্র জানায়,গত ১৬মে রাত পৌনে ১১টারদিকে টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ বঙ্গোপসাগর উপকূলীয় টেকনাফ-কক্সবাজার মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন লম্বরী ঘাট এলাকা দিয়ে মায়ানমার হতে একটি মাদকের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়ন সদরের বিশেষ চোরাচালান প্রতিরোধ টহলদল লম্বরী ঘাট এলাকায় গিয়ে কয়েকটি উপদলে বিভক্ত হয়ে কৌশলগত অবস্থান নেয়। কিছুক্ষণ পর বিজিবি টহলদল লম্বরী ঘাট হতে ১জন সন্দেহভাজন ব্যক্তিকে একটি পোটলা হাতে নিয়ে মেরিন ড্রাইভ সড়কের দিকে আসতে দেখে। এসময় বিজিবি টহলদল উক্ত ব্যক্তিকে ধাওয়া করলে বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে তার হাতে থাকা পোটলাটি ফেলে দিয়ে দৌড়ে রাতের অন্ধকারে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরে টহলদল উক্ত স্থানে পৌঁছে তল্লাশী করে চোরাকারবারীর ফেলে যাওয়া পোটলার ভিতর হতে ২.০৪৫ কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করে।

টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) সাংবাদিকদের জানান,চোরাকারবারীকে সনাক্ত করে পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। ###