হুমায়ূন রশিদ : টেকনাফ উপজেলার অন্যতম স্বেচ্ছাসেবী,সমাজসেবক ও দাতব্য প্রতিষ্ঠান হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনের উদ্যোগে বার্ষিক ইসলামী রচনা প্রতিযোগিতা, আলোচনা সভা, বিজয়ীদের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


২২মার্চ সকাল ১০টায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে গুহাফা ইসলামী গবেষণা কেন্দ্রের আয়োজনে হ্নীলা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে “ইসলামের চার খলিফার জীবন দর্শন ও শাসন” এর উপর নবম-দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল, মাদ্রাসা ও কলেজ শিক্ষার্থীদের নিয়ে রচনা প্রতিযোগিতা-২০২৪ইং অনুষ্ঠিত হয়। ফলাফল নিরীক্ষার পর হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার আলিম ২য়বর্ষের উনাইছা নুর (১ম), হ্নীলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর তানজিনা আক্তার (২য়) এবং হ্নীলা মঈন উদ্দিন মেমোরিয়াল কলেজের একাদশ শ্রেণীর সুমাইয়া নুর ছাদেক (৩য়) স্থান অর্জন করে।
বাদে আছর হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন মিলনায়তনে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা, বিজয়ীদের পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল গুহাফা পরিচালনা কমিটির সহসভাপতি সাবেক মেম্বার ছালেহ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। নির্বাহী সদস্য এহসান উদ্দিনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হ্নীলা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মাহবুব মোরশেদ। বিশেষ অতিথি ছিলেন হ্নীলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম, চকরিয়া বদরখালী ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ছৈয়দ আহমদ তারেক, হ্নীলা ইউপির ৩নং ওয়ার্ড মেম্বার মোঃ রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশন পরিচালনা কমিটির সহসভাপতি কায়সার উদ্দিন আহমদ। এসময় উপস্থিত ছিলেন গুহাফা পরিচালনা কমিটির সদস্য মাষ্টার কামাল আহমদ, কফিল আহমদ, মাষ্টার শাহ আলম, মৌলভী শাকের আহমদ, মোঃ আরিফ বাপ্পী, ফাউন্ডেশনের নিয়মিত চিকিৎসক ডাঃ জালাল উদ্দিন, আব্দুল আজিজ প্রমুখ।
এতে “ইসলামের চার খলিফার জীবন দর্শন ও শাসন” রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। শেষে রমজানুল মোবারকের তাৎপর্য এবং মুসলিম উম্মাহর করণীয় শীর্ষক বিশদ আলোচনা করেন গুহাফা জামে মসজিদের ঈমাম মাওলানা জাকের হোছাইন। শেষে অত্র ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ জামাল আহমদের সুস্থতা, দেশ ও জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি কামনা করে বিশেষ মোনাজাতের পর উপস্থিত সকল রোজাদার ইফতারে মিলিত হয়। ###
