কক্সবাজার সাংবাদিক সংসদের উদ্যোগে মসজিদ-মাদ্রাসায় বর্ষপঞ্জি, সেহেরি ও ইফতারের সময়সূচি বিতরণ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : পবিত্র মাহে রমজান উপলক্ষে সাংবাদিক সংসদের উদ্যোগে মসজিদ-মাদ্রাসা এবং বিভিন্ন মিডিয়া হাউজে বর্ষপঞ্জি, সেহেরি ও ইফতারের সময়সূচি বিতরণ করা হয়েছে। রবিবার (১০ মার্চ) সন্ধ্যায় কক্সবাজার প্রেস ক্লাবের সভাপতি আবু তাহের ও সাধারণ সম্পাদক মো. মুজিবুল ইসলামের হাতে আনুষ্ঠানিকভাবে সময়সূচি তুলে দেওয়া হয়।

এর আগে বাদে আসর বদর মোকাম জামে মসজিদের হল রুমে সাংবাদিক সংসদ, কক্সবাজার এর সভাপতি এম.এ আজিজ রাসেলের সভাপতিত্বে ও সদস্য শাহেদ হোছাইন মুবিনের সঞ্চালনায় কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এতে অতিথি ছিলেন সাংবাদিক সংসদ, কক্সবাজারের উপদেষ্টা দৈনিক হিমছড়ির সম্পাদক হাসানুর রশীদ, উপদেষ্টা দৈনিক গণসংযোগের প্রধান সম্পাদক আবু আদনান সাউদ ও কক্সবাজার উপকূলী সাংবাদিক ফোরামের কার্যকরী সভাপতি ইমাম খাইর।

এসময় সংগঠনের সাবেক সহ সভাপতি আমান উল্লাহ আমান, ক্রীড়া সম্পাদক আমিনুল কবির,সদস্য সরওয়ার সাকিবসহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। পরে জেলার বিভিন্ন মসজিদ-মাদ্রাসা ও স্থানীয় বিভিন্ন পত্রিকা এবং অনলাইন মাল্টিমিডিয়া হাউজে পৌঁছে দেওয়া হয়।