চকরিয়ায় যাত্রীবাহি ঈগল বাস ও স্কয়ার ওষুধ কোম্পানির কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ নিহত-৪ ; আহত-৮

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ২ years ago

এম জিয়াবুল হক : চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নে ঈগল মিনি বাসের সাথে স্কয়ার কোম্পানির ঔষধ বোঝাই কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ৩ জন ও হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৮জন যাত্রী। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং লাল ব্রিজ সংলগ্ন আরএফএল ডিপো এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে।

ঘটনাস্থল থেকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাড়ির এস আই ভেনুদাশ বলেন, কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং অংশের লাল ব্রিজের নিকটবর্তী এলাকায় কক্সবাজার মুখি স্কয়ার কোম্পানির ঔষধ ভর্তি কাভার্ড ভ্যানের সাথে কক্সবাজার থেকে চট্টগ্রাম মুখি যাত্রীবাহী একটি ঈগল মিনি বাসের আকস্মিক সংঘর্ষ হলে ঘটনাস্থলে নারীসহ ৩ জন ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন নিহত হয়েছেন।
1707408303274 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
নিহতরা হলন-চট্টগ্রামের চন্দনাইশের দক্ষিণ হাসিমপুর বড়পাড়া গ্রামের বাসিন্দা রশিদ আহমদের ছেলে বশির আহমদ(৩৫), চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের পালাকাটা গ্রামের আবদুল আলীর মেয়ে রুবিদা আকতার(২৬) ও চট্টগ্রাম মহানগরীর পাঁচলাইশ এলাকার নুরুল আমিনের ছেলে আবদু শুক্কুর মুন্না(৪০)। এছাড়া দুর্ঘটনায় কমবেশি আহত হয়েছেন আরও ৮জন। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ঈগল গাড়ির চালক আবদুল মান্নান (৩৮) মারা গেছেন বলে নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল হক। নিহত আবদুল মান্নান চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের জমিদারপাড়া এলাকার শামসুল আলমের ছেলে।
1707408303307 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি মাহবুবুল হক বলেন, নিহত চারজনের মরদেহ উদ্ধার করে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে সুরতহাল রিপোর্ট তৈরি করে আইনী প্রক্রিয়ায় মরদেহ পরিবারের মাঝে হস্তান্তর করা হবে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি হেফাজতে নেওয়া হয়েছে। ##