নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার হয়ে টেকনাফ যাওয়ার পথে বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকায় মেরিন ড্রাইভ সড়কে বাইক নিয়ন্ত্রণ হারিয়ে মারা যান এক কলেজ শিক্ষার্থী।
আজ সোমবার (২২ জানুয়ারী) সকাল ১১টায় এই ঘটনাটি ঘটে বলে জানা যায়।
নিহত ছাত্রী কক্সবাজার সরকারি কলেজের শিক্ষার্থী ফারহানা আফরিন শিফা। তার পিতার নাম আবছার উদ্দিন। নিহত শিক্ষার্থী রামু থানার গর্জনিয়া কচ্ছপিয়া ইউনিয়ন এলাকার মাস্টার পাড়া ৩ নং ওয়ার্ডের বাসিন্দা। জানা যায়, মেয়েটি তার বন্ধু কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী মোঃ শহীদুল আমিন তানভী’র সাথে বাইকে যাচ্ছিলেন। হঠাৎ তানভী তার বাইকের নিয়ন্ত্রন হারিয়ে এমন দূর্ঘটনা ঘটান।
আহত ব্যক্তিকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে, টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রিয়াদ মোহাম্মদ সাইদ চৌধুরী বলেন, একজন পথচারী আহত অবস্থায় এক যুবককে হাসপাতালে নিয়ে আসেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে প্রথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা টেকনাফ মডেল থানায় অবহিত করেছি।
