হুমায়ূন রশিদ : টেকনাফ স্থলবন্দরের প্রধান গেইট হতে ৫৩লাখ টাকার ৪টি স্বর্ণের বারসহ এক রোহিঙ্গা চোরাকারবারীকে গ্রেফতার করেছে কোস্টগার্ড।
সুত্র জানায়,২২ সেপ্টেম্বর শুক্রবার দুপুর দেড়টারদিকে টেকনাফ স্থল বন্দর দিয়ে স্বর্ণের চালান আসার গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ এর আভিযানিক দল স্থলবন্দর গেইট সংলগ্ন টেকনাফ-কক্সবাজার সড়কে অভিযান চালিয়ে সন্দেহজনক এক ব্যক্তিকে বন্দরের মেইন গেইট দিয়ে বের হয়ে সড়কে আসতে দেখে। ঐ ব্যক্তির গতিবিধি সন্দেহজনক হলে কোস্ট গার্ড সদস্যরা দাড়ানোর জন্য সংকেত দিলে চলন্ত সিএনজিতে উঠে পালানোর চেষ্টাকালে ২৭নং জাদিমোড়া রোহিঙ্গা ক্যাম্পের মোঃ আরাফাত (৩৫) কে আটক করতে সক্ষম হয়। পরে কোস্ট গার্ড সদস্যরা আটক ব্যক্তির দেহ তল্লাশি করে কোমরে পলিথিন দ্বারা মোড়ানো রাবারের টিউবের মধ্য থেকে ৬শ ৬৩. ৯৬গ্রাম ওজনের ৪টি স্বর্নের বার জব্দ করে। যার বাজার মূল্য ৫৩লাখ ২২হাজার ৩শ ৩টাকা।
কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি জানান, জব্দকৃত স্বর্ণের বার টেকনাফ কাস্টমস হাউজ কর্তৃপক্ষের নিকট এবং আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###
