হোয়াইক্যংয়ে মা*দ*কে*র চালান খালাস করে নেওয়ার সময় ৪১হাজার ৬শ ই*য়া*বা*সহ গডফাদারের জমাদার আটক

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফের হোয়াইক্যংয়ে আলোচিত মাদক কারবারী গডফাদারের বড় ধরনের মাদকের চালান খালাস করে নিয়ে আস্তানায় নেওয়ার সময় র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ৪১হাজার ৬শ ইয়াবাসহ গডফাদারের হিসাব রক্ষক ও জমাদারকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়, ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ৬টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-২) হোয়াইক্যং ক্যাম্পের চৌকস একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের পূর্ব মহেশখালীয়া পাড়ায় অভিযানে যায়। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ধাওয়াকালে স্থানীয় মৃত সোনা আলীর পুত্র হোসেন আলী ওরফে পুতিয়া (৩৫) কে গ্রেফতার করে। পরে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটক ব্যক্তির তল্লাশী করে তার হেফাজত হতে ৪১হাজার ৬শ পিস ইয়াবা উদ্ধার করা হয়। ধৃত মাদক কারবারী দীর্ঘদিন যাবত বিভিন্ন পন্থায় ইয়াবা অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে মাদক সংগ্রহ করে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রয় করে থাকে। এছাড়া পশ্চিম মহেশখালীয়া পাড়া এলাকার চিহ্নিত মাদক কারবারী গডফাদার শামসুদ্দিনের মাদক কারবারের হিসাব-নকিাশ রাখত। এছাড়া মাদকের চালান ও মাদক বিক্রয়ের টাকা জমা রাখত।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবু সালাম চৌধুরী জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত এজাহার দাখিলের পর ধৃত মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###