হ্নীলা পানখালী ভিলেজার মুরা এলাকায় চাঁদা না দেয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখম : আশংকাজনক অবস্থায় হাসপাতালে ভর্তী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৩ years ago

নিজস্ব প্রতিনিধি :

টেকনাফের হ্নীলা পানখালী ভিলেজার মুরা এলাকায় চাঁদা না দেয়ায় মা-ছেলেকে কুপিয়ে মারাত্মক জখমের অভিযোগ উঠেছে।

মঙ্গলবার বিকালে হামলার এ ঘটনা ঘটে।

হামলায় আহতরা হচ্ছে শামসুল আলমের স্ত্রী হোসনে আঁরা(৪৫) ছেলে মঈনুদ্দিন বাপ্পী(২০) ও মেয়ে সানজিনা।

photo output 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

আহতদের মধ্যে শামসুল আলমের স্ত্রী হোসনে আরা ও ছেলে মঈনুদ্দিন বাপ্পীকে টেকনাফ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে জরুরী চিকিৎসার পর কক্সবাজার সদর হাসপাতেলে ভর্তী করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। দাঁড়ালো কিরিসের আঘাতে মইনুদ্দিনের মাথার একপাশ দ্বিখন্ডিত হয়ে যায়।

টেকনাফ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকা অবস্থায় কথা হয় আহত হোসনে আরার সাথে।

অভিযুক্ত কামাল

তিনি জানান, সন্ত্রাসী সৈয়দুর রহমানের ছেলে মো. কামাল প্রায় সময় তাদের কাছ থেকে চাঁদা দাবী করে আসছিল। চাঁদা না দেয়ায় মঙ্গলবার বিকালে দাড়ালো অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়।

এসময় হোসনে আরা, মঈনুদ্দিন বাপ্পী ও সানজিনা গুরুত্বর আহত হলে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়। পরে অবস্থা আশংকাজনক হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে প্রেরন করেন চিকিৎসক।

আহতরা আশংকাজনক অবস্থায় বর্তমানে কক্সবাজার সদর হাসপাতে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানিয়েছেন, অভিযুক্ত কামালের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। স্থানীয় নিরীহ লোকজনের কাছ থেকে সে প্রতিনিয়ত জোরপূর্বক চাঁদা আদায় করে থাকে। চাঁদা না দিলে হামলা, মারধর করে জিম্মি করে রাখে।

অবিলম্বে তাকে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন এলাকাবাসী।

 

এব্যাপারে অভিযুক্তের মুঠোফোনে অভিযোগের বিষয়ে জানতে বারবার যোগাযোগ করা হলেও সংযোগ না দেয়ায় বক্তব্য জানা যায় নি।