হুমায়ূন রশিদ : চট্টগ্রাম র্যাক-৭ সন্ধীপ ট্রলার ঘাট হতে ১৯হাজার ২শ পিস ইয়াবাসহ টেকনাফ-কক্সবাজারের ৩জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

সুত্র জানায়,গত ২১জুন দুপুর পৌনে ১টারদিকে কক্সবাজারের কুতুবদিয়া-চট্টগ্রামে কোতোয়ালীর স›দ্বীপ যাত্রীবাহী ট্রলার ঘাট দিয়ে মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ এর একটি চৌকষ আভিযানিক দল ওৎঁপেতে থাকে। যাত্রীবাহী ট্রলারটি ঘাটে এসে থামার সঙ্গে সঙ্গে র্যাবের উপস্থিতি টের পেয়ে ৪জন ব্যক্তি হাতে ব্যাগসহ উক্ত ট্রলার থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ধাওয়া করে টেকনাফ সদর ইউপির হাবির পাড়ার মৃত মকবুল আহমদের পুত্র মোঃ আব্দুর রহিম (৩৫), কক্সবাজার রুমালিয়ার ছড়ার মৃত নুরুল হকের পুত্র মোঃ রিদওয়ান (৩০), টেকনাফের হাজম পাড়ার মৃত আবুল কাশেমের পুত্র মোঃ জাহাঙ্গীর আলম (২০) কে আটক করতে সক্ষম হয়। পরে উপস্থিত স্থানীয় স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদ ও তল্লাশী করে তাদের হাতে থাকা ৩টি শপিং ব্যাগ হতে টিনের কৌটার ভেতরে অভিনব কায়দাল লুকানো ১৯হাজার ২শ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ৫৮ লক্ষ টাকা।

চট্টগ্রাম র্যাব-৭ এর (ল এন্ড মিডিয়া) কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত মাদকসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে। ###
