হ্নীলায় FIVDB এর কিশোর ক্লাব ও কিশোরীদের দুইদিন ব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় বেসরকারী উন্নয়ন সংস্থা Friends In Village Development Bangladesh (FIVDB, WHH,BMZ) এর উদ্যোগে কিশোর ক্লাব ও স্থানীয় কিশোরীদের নিয়ে আয়োজিত দুইদিন ব্যাপী চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
6 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
৩১মে সকাল ১০টায় হ্নীলা রঙ্গিখালী খদিজাতুল কোবরা (রাঃ) মহিলা দাখিল মাদ্রাসা হলরোমে স্থানীয় ২৮জন কিশোরীদের নিয়ে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিচারক হিসেবে উপস্থিত ছিলেন উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক গোলাম রশিদ, সহকারী শিক্ষিকা বিলকিস আরা বেগম ও হোসনে আরা। এতে ১ম স্থান অধিকার করে রিনা আক্তার, ২য় স্থান হাজেরা খাতুন এবং ৩য় স্থান সুমাইয়া নাসরিন। গতকাল ৩০মে সকাল ১০টায় কিশোর ক্লাবের ২৮জন সদস্যদের নিয়ে চিত্রাংক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১ম স্থান অধিকার করেন মোহাম্মদ রাসেল, কামরুল ইসলাম এবং নুরুল আবছার।
7 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
দুপুর ২টায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা মাদ্রাসা সুপার ফখরুল ইসলাম ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। (FIVDB, WHH,BMZ) প্রজেক্টের ফোরাম সুপার ভাইজার মোহাম্মদ আফছারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্নীলা ইউপির স্থানীয় ৭নং ওয়ার্ড মেম্বার জামাল হোছাইন। বিশেষ অতিথি ছিলেন মুফিজুর রহমান কাজল, সরওয়ার কামাল শাহীন, প্রটেকশন অফিসার তানভীর আহমেদ, মনিটরিং অফিসার মনিরুজ্জামান মিল্টন, ফিল্ড অফিসার ইন্দ্রজিৎ শর্মা,আদিল কাদিরসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাসেবক, ক্রীড়াবিদ ও গন্যমান্য ব্যক্তিসহ (FIVDB) এর অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় অত্র সংস্থার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে স্বাগত বক্তব্য রাখেন ফিল্ড অফিসার ইন্দ্রজিৎ শর্মা।

উল্লেখ্য,স্থানীয় এবং রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিয়ে Friends In Village Development Bangladesh (FIVDB-WHH-BMZ) (BGD-1030) প্রকল্প ২০২১ সালে চালু হয়ে হ্নীলা ইউনিয়নের ৭,৮ ও ৯নং ওয়ার্ড এবং ক্যাম্প ২৪, ২৫ ও ২৭-এ এখনো কার্য্যক্রম চলমান রয়েছে। এতে প্রকল্পের মূললক্ষ্য হচ্ছে স্থানীয় এবং রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে সামাজিক সংহতিকে শক্তিশালী করে শান্তিপূর্ণ সহাবস্থানে সহায়তা করা। এই প্রকল্প বিভিন্ন উন্নয়নমুখী কার্য্যক্রম পরিচালনা করছে। যেমন কিশোর ক্লাবের মাধ্যমে স্থানীয় লোকদের সাথে পরামর্শক্রমে যুবকদের বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা। স্থানীয়ভাবে গ্রহনীয় খেলা পরিচালনা করে কিশোর ক্লাবে খেলাধূলার বিভিন্ন সামগ্রী প্রদান করা, স্থানীয় ও রোহিঙ্গা জনগোষ্ঠী নিয়ে পৃথকভাবে ফোরাম গঠন করে সংহতি শক্তিশালীকরণের জন্য ফোরাম সদস্যদের নিয়ে আলোচনা ও উপয়াদি খুঁজে বের করে সকলের অংশ-গ্রহণের মাধ্যমে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা এবং স্থানীয়ভাবে দূর্যোগ মোকাবেলার গ্রæপ গঠনের মাধ্যমে দূর্যোগ কবলিত এলাকার ঝুঁকি ও বিপদান্ন খুঁজে বের করা এবং তদানুযায়ী কমিউনিটি এ্যাকশন প্লান (CAP) প্রস্তুত করে তা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা। কমিটিউনিটি প্রটেকশন গ্রুপ (CPG) গঠন করে এই গ্রুপের সদস্যদের বিভিন্ন সচেতনতা বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে বিভিন্ন সেবা প্রদানকারী সংস্থার সাথে যোগাযোগের মাধ্যমে সেবা পেতে সহায়তা করা। ###