নয়াপাড়া রো*হি*ঙ্গা ক্যাম্পে অ*স্ত্র ও গু*লি*সহ ৪জন আটক

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পের শীর্ষ সন্ত্রাসী মো. শফি (২৪) সহ চার জনকে আটক করেছে এপিবিএন। বৃহস্পতিবার ভোরে গ্রেফতারের সময় শফির কাছ থেকে অস্ত্র-গুলি উদ্ধার করা হয়েছে।

আটক শফি টেকনাফের নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা দিল মোহাম্মদের ছেলে।

এপিবিএন জানায়, শীর্ষ সন্ত্রাসী শফিকে ধরে নিয়ে আসার সময় পুলিশের ওপর হামলা করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায় তার লোকজন। এ সময় তার সহযোগী নুরুল আমিন (৩২), ওমর ফয়সাল (২০) ও মেহের খাতুন মিন্নিকেও (২৮) আটক করা হয়।

বৃহস্পতিবার রাতে টেকনাফের ১৬-এপিবিএনের পুলিশ সুপার মো. জামাল পাশা বলেন, ‘ক্যাম্পে শীর্ষ সন্ত্রাসীর অবস্থানের খবরে এপিবিএনের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পালানোর চেষ্টাকালে শীর্ষ সন্ত্রাসী সন্ত্রাসী শফিকে আটক করা হয়। পরে তার স্বীকারোক্তি মতে ক্যাম্প থেকে একটি ওয়ান শুটার এলজি একনলা বন্দুক এবং দুই রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। এ ছাড়া সে ক্যাম্পের ত্রাস সালমান শাহ গ্রুপের অন্যতম সদস্য ছিল।’

তিনি আরও বলেন, ‘তবে আটক শীর্ষ সন্ত্রাসীকে নিয়ে আসার সময় তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছিল তার দলের লোকজন। সে সময় আমরা আরও তিন জনকে আটক করি। তাদের সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে থানায় হস্তান্তর করা হয়েছে। ক্যাম্পে অপরাধীদের গ্রেফতারের অভিযান চলমান রয়েছে।’

সুত্র : বাংলা ট্রিবিউন।